বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি সরকার নতুন যুদ্ধ শুরু করেছে প্রধানমন্ত্রী
/ ১২২ দেখা হয়েছে
বার : শনিবার, ৯ মে, ২০২৬, ২:০৮ অপরাহ্ন

এনএনবি : নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি সরকার নতুন যুদ্ধ শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় দলীয় নেতাকর্মীদের ইশতেহার বাস্তবায়নে সরকারকে সফল করতে সহযোগিতার আহ্বান জানান তিনি। শনিবার (৯ মে) কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের মাঠপর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা মানুষকে বলেছিলাম সুশাসন দেবো। আমরা এমন একটি দেশ তৈরি করতে চাই, যেখানে মানুষ শিক্ষার পরিবেশ পাবে, নারী-পুরুষ নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে। আমাদের রাজনীতিতে আমরা কথা বলবো, বিতর্ক করবো, কিন্তু মানুষের ওপর নির্যাতনের পরিবেশ আমরা তৈরি করতে দেবো না। এখন আমাদের যুদ্ধ হচ্ছে মানুষকে যে কমিটমেন্ট করেছিলাম, তা বাস্তবায়ন করা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কঠিন হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, নির্বাচনে দলীয় নেতাকর্মীরা মাঠে ছিলেন এবং তারা পরিস্থিতি পরতে পরতে অনুভব করেছেন। তিনি বলেন, মানুষ আমাদের দলের পক্ষে ও ইশতেহারের পক্ষে সমর্থন দিয়েছে। নির্বাচনের আগে সেটি ছিল বিএনপির ইশতেহার। নির্বাচনের পর সেটি বাংলাদেশের মানুষের ইশতেহারে পরিণত হয়েছে। দেশের ৫২ শতাংশ মানুষ আমাদের ইশতেহারের পক্ষে সমর্থন দিয়েছে। বিএনপির নেতাকর্মীরা এখন সহযোগিতা না করলে আমরা সফল হতে পারবো না। দলের নেতাদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা প্রত্যেকে খেয়াল করে দেখবেন, ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আপনারা মাঠে ছিলেন। আমি বলেছিলাম যে, নির্বাচনটি হবে, সেটি কঠিন হবে। “আপনারা প্রত্যেকেই পরে সেটা অনুভব করেছিলেন। মানুষ আমাদের দলের পক্ষে, আমাদের ম্যানিফেস্টোর পক্ষে আমাদেরকে সমর্থন দিয়েছে।” দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে সভায় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও এজেডএম জাহিদ হোসেন উপস্থিত রয়েছেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরে দলের মাঠ পর্যায়ের নেতাদের সঙ্গে চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের এটাই প্রথম মতবিনিময় সভা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ