বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ডেনমার্কে আগাম নির্বাচন ঘোষণা প্রধানমন্ত্রীর, কেন্দ্রবিন্দুতে গ্রিনল্যান্ড
/ ৬২ দেখা হয়েছে
বার : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:১৫ পূর্বাহ্ন

এনএনবি : ডেনমার্কে আগামী ২৪ মার্চ আগাম সাধারণ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। তার এই সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে আছে গ্রিনল্যান্ড। ডেনমার্কের স্বায়ত্ত্বসাশিত এই অঞ্চলটি দখল নিয়ে করা মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হুমকি এবং এর বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে ফ্রেডরিকসেন জনমত জরিপে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পরই নির্বাচন অনুষ্ঠানের এই কৌশলগত সিদ্ধান্ত নিয়েছেন। তার নির্বাচনী প্রচারের মূলেও থাকবে এই গ্রিনল্যান্ড। বৃহস্পতিবার পার্লামেন্টে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী ফ্রেডেরিকসেন বলেন, গ্রিনল্যান্ড নিয়ে সংকট এখনও কাটেনি এবং দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আগাম নির্বাচনের ঘোষণা দিয়ে তিনি বলেছেন, “আগামী চার বছর দেশের জন্য ভাগ্য নির্ধারণী বছর হতে চলেছে।” পার্লামেন্টে দেওয়া ভাষণে ফ্রেডেরিকসেন বলেন, “ডেনিশ ও ইউরোপীয় হিসেবে আমাদেরকে সত্যই নিজের পায়ে দাঁড়াতে হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক নির্ধারণ করতে হবে। নিরাপত্তার বিষয়টি অনেক বছর ধরে ডেনমার্কের রাজনীতির ভিত্তি হয়ে ছিল, আগামীতেও থাকবে। “আমাদেরকে আমাদের মহাদেশ এবং শান্তি নিশ্চিত করার জন্য পুনরায় অস্ত্রসজ্জিত হতে হবে। আমাদেরকে ইউরোপে একাট্টা থাকতে হবে এবং ডেনিশ কমনওয়েলথের (ডেনমার্ক, গ্রিনল্যান্ড এবং ফারো দ্বীপপুঞ্জ) ভবিষ্যৎ নিরাপদ করতে হবে।” ডেনমার্কের জোট সরকারে নিজ দলের কথা উল্লেখ করে মেটে ফ্রেডেরিকসেন বলেন, “আমি আপনাদের প্রধানমন্ত্রী থাকব কি না, তা নির্ভর করছে আপনারা সোশ্যাল ডেমোক্র্যাটদের কতটা শক্তিশালী ম্যান্ডেট দেন তার ওপর।” ডেনমার্কে অন্তত চারবছর পরপর নির্বাচন অনুষ্ঠান করতে হয়। তবে দেশটির প্রধানমন্ত্রী চাইলে যে কোনও সময় নির্বাচন ডাকতে পারেন। দেশটিতে সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২২ সালের ১ নভেম্বরে। ওই নির্বাচনের ফলে দেশটিতে তিন দলের জোট সরকার হয়। ২০২৬ সালের নভেম্বর মাসের মধ্যে নির্বাচন করার আইনি বাধ্যবাধকতা থাকলেও ফ্রেডেরিকসেন বর্তমান জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে পুনরায় ক্ষমতায় আসতে চাইছেন। গত বছর শেষের দিকে অভিবাসন নিয়ে কড়া অবস্থানের কারণে তার দল স্থানীয় নির্বাচনে পরাজিত হয়েছিল। তবে জানুয়ারিতে ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির কাছে মাথা নত না করার কারণে ফ্রেডেরিকসেনের জনসমর্থন নাটকীয়ভাবে বেড়ে যায়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ