বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

দৌলতপুর সীমান্তে বিজিবির ধারাবাহিক অভিযানে প্রায় ৫৫ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার
/ ৪০ দেখা হয়েছে
বার : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৩:৪৬ অপরাহ্ন

দৌলতপুর প্রতিনিধি ॥ দৌলতপুর সীমান্তে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। কাজীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মথুরাপুর মাঠে একটি চৌকষ বিজিবি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ০৬ বোতল মদ, ৭,২০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৮,০০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য (পঁয়তাল্লিশ লক্ষ ঊনসত্তর হাজার) টাকা। এছাড়া, ১ জুলাই বুধবার জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিলগাথুয়া মাঠপাড়া এলাকায় একটি চৌকষ টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে ২ জন চোরাকারবারি মালামাল ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে ভারতীয় ৮ বোতল মদ এবং ২,৯৪০টি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য(আট লক্ষ চুরানব্বই হাজার) টাকা। একই দিন প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার নিয়ামত মন্ডলের ঘোনা নামক স্থানে পরিচালিত অপর একটি অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪৮ বোতল স্কাফ সিরাপ এবং ৮ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য (বাইশ হাজার চারশত) টাকা। উল্লেখিত তিনটি অভিযানে সর্বমোট ১৪ বোতল ভারতীয় মদ, ৭,২০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১০,৯৪০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ৪৮ বোতল স্কাফ সিরাপ এবং ০৮ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট আনুমানিক সিজার মূল্য (চুয়ান্ন লক্ষ পঁচাশি হাজার চারশত) টাকা। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও দৃঢ়তার সঙ্গে অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ