বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

বিশ্বকাপ উপলক্ষে কুষ্টিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ র‌্যালি আজ অংশগ্রহণের আহ্বান ফ্যান ক্লাবের, বিজয় উল্লাস মঞ্চ থেকে শুরু হবে পায়ে হাঁটা ও বাইক র‌্যাল
/ ৪৩ দেখা হয়েছে
বার : সোমবার, ১৫ জুন, ২০২৬, ৬:০৪ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ আসন্ন ফিফা বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ার আর্জেন্টিনা সমর্থকদের নিয়ে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালির আয়োজন করেছে আর্জেন্টিনা ফ্যান ক্লাব কুষ্টিয়া। আয়োজক সূত্রে জানা গেছে, আজ ১৬ জুন বিকেল ৪টায় কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস মঞ্চ থেকে র‌্যালিটি শুরু হবে। পায়ে হাঁটা ও মোটরসাইকেল শোভাযাত্রার সমন্বয়ে আয়োজিত এ র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে। র‌্যালিতে অংশ নিতে সমর্থকদের আর্জেন্টিনার জাতীয় পতাকা, বাংলাদেশের জাতীয় পতাকা, ভুভুজেলা, বাঁশি ও আর্জেন্টিনার জার্সি পড়ে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, বিশ্বকাপকে সামনে রেখে কুষ্টিয়ার ফুটবলপ্রেমীরা এ আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন। আর্জেন্টিনা ফ্যান ক্লাব কুষ্টিয়ার প্রধান উপদেষ্টা এস এম কাদেরী শাকিল জানান, বিশ্বকাপের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং প্রিয় দল আর্জেন্টিনার প্রতি সমর্থন প্রকাশের লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। ফ্যান ক্লাবের সভাপতি তানভীর আহমেদ সৌরভ ও সাধারণ সম্পাদক রাকিবুজ্জামান সেতু কুষ্টিয়ার সকল আর্জেন্টিনা সমর্থকের উপস্থিতি কামনা করেছেন। তারা বলেন, খেলাধুলা সম্প্রীতি ও আনন্দের মাধ্যম। বিশ্বকাপকে ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ইতিবাচক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ