কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া মিরপুর উপজেলার ফিলিং স্টেশন মালিক ও সার ডিলার দের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২- মিরপুর ভেড়ামারা আসনের সংসদ সদস্য আব্দুল গফুর। সংসদ সদস্য আব্দুল গফুর তার বক্তব্যে বলেন, তেল যেন সাধারণ মানুষ পায় তা যে কোন মূল্যে দিতে হবে। যারা অবৈধ ব্যবসায়িক আছেন তাদের কঠিন ভাষাই বলেন তেল নিয়ে কোন অনিয়ম মেনে নেওয়া হবে না। কোন রাজনৈতিক নেতার স্বার্থে তেল পাম্প ব্যবহার হবে না, সেখানে কোন সমস্যা হলে প্রসাশনিক ভাবে দেখা হবে সেই ব্যাপারে উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেন। তিনি বলেন সার নিয়ে স্পষ্ট কথা বলেন সাধারণ কৃষক তার প্রয়োজনী সার পাওয়া নিশ্চিত করতে হবে তা হবে ন্যায্য মূল্যে কারো কোন অনিয়ম মেনে নেওয়া হবে না। এ সময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ, মিরপুর উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত মিরপুর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জোমারত আলী। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত মিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ ওমর ফারুক।


