বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

চার দশকের ক্যারিয়ারে বিরতি কণ্ঠ হারিয়ে নীরব অলকা ইয়াগনিক
/ ৮২ দেখা হয়েছে
বার : বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

একসময় বলিউডের প্লেব্যাক জগতে নিজের কণ্ঠে রাজত্ব করেছেন অলকা ইয়াগনিক। চার দশকের বেশি সময় ধরে অসংখ্য সুপারহিট গানে নায়িকাদের কণ্ঠ হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই থেমে গেছে সেই সুরেলা যাত্রা-শ্রবণশক্তি হারিয়ে এখন কার্যত নীরব এই বর্ষীয়ান গায়িকা। ২০২৪ সালে এক বিবৃতির মাধ্যমে নিজেই নিজের অসুস্থতার কথা জানান অলকা। একটি ভাইরাল সংক্রমণের কারণে বিরল স্নায়বিক সমস্যায় আক্রান্ত হন তিনি। এর ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তার শ্রবণশক্তি। হঠাৎ করেই গান শোনা ও গাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেন এই গায়িকা, যা তার দীর্ঘ সংগীতজীবনে বড় ধাক্কা হয়ে আসে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অলকা জানান, তার শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। ফলে এখনো গানে ফেরা সম্ভব হচ্ছে না। তার ভাষায়, গীতিকার ও সুরকারদের কাছ থেকে নিয়মিত প্রস্তাব পেলেও বর্তমান পরিস্থিতিতে গান গাওয়া তার পক্ষে সম্ভব নয়। অসুস্থতার শুরুর অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, একদিন বিমান থেকে নামার সময় আচমকাই অনুভব করেন, তিনি কিছুই শুনতে পাচ্ছেন না। পরে চিকিৎসকদের পরামর্শে জানা যায়, ভাইরাসের আক্রমণে স্নায়ুর জটিল সমস্যার কারণে তার শ্রবণশক্তি কমে গেছে। অলকার এই খবর প্রকাশ্যে আসার পর ভেঙে পড়েন তার ভক্তরা। একই সঙ্গে সবাইকে সচেতন করে তিনি বলেন, শ্রবণশক্তির যতœ নেওয়া অত্যন্ত জরুরি। বিশেষ করে উচ্চ শব্দ থেকে দূরে থাকা এবং দীর্ঘ সময় হেডফোন ব্যবহার না করার পরামর্শ দেন তিনি। এদিকে গায়িকার জন্মদিনে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন জনপ্রিয় গায়ক উদিত নারায়ণ। ভক্তদের প্রত্যাশা- সব বাধা কাটিয়ে আবারও সেই চেনা কণ্ঠে ফিরবেন প্রিয় শিল্পী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ