দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা ২২ জুলাই বুধবার দুপুরে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুত্তা ও বিড়ালে কামড়ের ৫৫৩ টি রেবিক্স ভ্যাকসিন এমপি প্রধান অতিথি থেকে আনুষ্ঠানিক ভাবে প্রদান করেছেন। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ গুহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সংসদ আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন স্বাস্থ্য সেবার উন্নয়নে সীমিত সংখ্যক ডাক্তার থাকলেও ডাক্তারদের আরো দায়ীত্বশীল হওয়ার আহ্বান জানান এবং স্বাস্থ্য কমপ্লেক্সের শৃঙ্খলা সহ দালাল মুক্ত রাখতে প্রশাসনের প্রতিও আহ্বান জানান। উল্লেখ্য ২০২৫-২০২৬ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন এডিপি’র আওতায় উপজেলা পরিষদ থেকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভ্যাকসিন প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃকর্মকর্তা তৌহিদুল হাসান তুহিন,উপজেলা বিএনপির সেক্রেটারি আলহাজ্ব বিল্লাল হোসেন, সাবেক সেক্রেটারি শহীদ সরকার মঙ্গল, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খালেদুর রহমান,ডাঃ মোঃ নাজিম উদ্দিন, বিএনপি নেতা আলহাজ্ব গোলাম মোস্তফা, সাবেক চেয়ারম্যান মোঃ জহুরুল করিম বিশ্বাস,অধ্যক্ষ রেজাউল করিম। অনুষ্ঠানের সরকারি কর্মকর্তাবৃন্দ সাংবাদিকবৃন্দ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


