বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
আর্জেন্টিনা দলে ভবিষ্যৎ নিয়ে ভাবছেন এমি মার্টিনেজ জিরা চাষ কৌশল এনসিপি কার্যালয়ে রাষ্ট্রদূতের নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদল, দিয়েছে বাণিজ্য চুক্তির ব্যাখ্যা ২১ দিনে দেশে এলো ২ বিলিয়ন ডলারের প্রবাসী আয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ৫ নীতিসহায়তা চাইলেন বিটিএমএ নেতারা চীনের ‘জাতিগত একীকরণ’ আইনের প্রতিবাদে তিব্বতি যুব কংগ্রেসের বিশ্বব্যাপী বিক্ষোভ দিল্লিতে বিক্ষোভ থেকে আটক রাহুল-প্রিয়াঙ্কাকে ছেড়ে দিয়েছে পুলিশ ক্ষেপণাস্ত্র সংকটের তথ্য গোপন করছে পেন্টাগন, আশঙ্কা হোয়াইট হাউসের দিল্লির আন্দোলনের কড়া সমালোচনায় কঙ্গনা দিল্লির আন্দোলনে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন শাবানা
সদ্যপ্রাপ্ত

আর্জেন্টিনা দলে ভবিষ্যৎ নিয়ে ভাবছেন এমি মার্টিনেজ
/ ২ দেখা হয়েছে
বার : বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৪:২৩ অপরাহ্ন

ক্রীড়া প্রতিবেদক ॥ বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের হতাশার পর আর্জেন্টিনা জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ৩৩ বছর বয়সী অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক চার বছর আগে কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলের সদস্য হিসেবে শিরোপা জিতেছিলেন। কিন্তু রোববার রাতে নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া হওয়ার পর শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই তিনি ভেঙে পড়েন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে মার্টিনেজ ইঙ্গিত দিয়েছেন, এই হতাশার পর হয়তো আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সময় এসে গেছে। তিনি লিখেছেন, “আমি আবারও বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখেছিলাম। ট্রফিটা আবার আর্জেন্টিনায় ফিরিয়ে এনে নতুন ইতিহাস গড়ার স্বপ্ন দেখেছিলাম।” তিনি আরও বলেন, “সত্যি বলতে, এই কষ্ট ভাষায় প্রকাশ করা কঠিন। এখন আমাকে অনেক কিছু নিয়ে ভাবতে হবে, সামনে কীভাবে এগোব তা নির্ধারণ করতে হবে। সিদ্ধান্ত নিতে হবে- এখন কি সরে দাঁড়ানোর সময় এসেছে। আমি সত্যিই দুঃখিত। আমার দেশ ও সতীর্থদের সাহায্য করার জন্য আমি সর্বোচ্চটা দিয়েছি।” এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার আটটি ম্যাচের প্রতিটিতেই পুরো সময় খেলেছেন মার্টিনেজ। তিনি দুটি ম্যাচে ক্লিন শিট রাখেন এবং মোট আটটি গোল হজম করেন। এর মধ্যে একটি ছিল সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে অ্যান্থনি গর্ডনের করা গোল।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ