বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

কুষ্টিয়ায় জ্বালানি তেলের সংকটের গুজব, মাঝরাতে পাম্পে উপচে পড়া ভিড়
/ ৬১ দেখা হয়েছে
বার : সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৪:৫২ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় হঠাৎ করেই মাঝরাতে জ্বালানি তেলের সংকটের গুজব ছড়িয়ে পড়েছে। এর জেরে শহর ও উপজেলার বিভিন্ন পেট্রলপাম্পে মোটরসাইকেল আরোহীদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে।
রবিবার (১৯ জুলাই)রাত ১০টার পর থেকে হঠাৎ করেই পাম্পগুলোয় ভিড় বাড়তে থাকে। তবে জেলা পাম্প মালিক সমিতি ও ব্যবসায়ীরা জানিয়েছেন, জেলায় তেলের কোনো সংকট নেই; পুরো বিষয়টিই স্রেফ গুজব। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও মুখে মুখে হঠাৎ ছড়িয়ে পড়ে যে জেলায় জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার পরপরই মোটরসাইকেল চালকের পাম্পগুলোয় ভিড় করতে শুরু করেন। তেলের সঠিক কারণ না জেনেই ভবিষ্যৎ সংকটের আশঙ্কায় অনেকে অতিরিক্ত তেল সংগ্রহ ও মজুদে ব্যস্ত হয়ে পড়েন। পাম্পে তেল নিতে আসা শাহরিয়ার ইমন তুষার নামের এক মোটরসাইকেল চালক বলেন, প্রতিদিনের মতোই রাতে মোটরসাইকেলে তেল নিতে এসেছিলাম। কিন্তু পাম্পে এসে দেখি দীর্ঘ লাইন। কেন বা কী কারণে এই ভিড়, তার সঠিক কোনো কারণ আমরা কেউ জানি না। মিরাজুল ইসলাম নামের আরেক গ্রাহক জানান, রাত বাড়ার সঙ্গে সঙ্গে কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই হঠাৎ করে কুষ্টিয়ার প্রতিটি পাম্পে মোটরসাইকেলের ভিড় উপচে পড়তে দেখা গেছে। অ্যাম্বুলেন্স চালক সৌরভ বলেন, আমি জরুরী রোগী নিয়ে তেল নিতে এসে চরম বিপাকে পড়েছি। অনেকের সাথে কথা কাটাকাটিও হয়েছে। তবে তেলের সংকটের এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছেন সংশ্লিষ্ট পাম্প মালিকেরা। শহরের মন্ডল ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী রাকিবুজ্জামান সেতু বলেন, জেলায় তেলের কোনো সংকট নেই। এটি সম্পূর্ণ গুজব। গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এদিকে জেলা তেল পাম্প মালিক সমিতির সভাপতি আক্তারুজ্জামান বলেন, হঠাৎ করেই একটি মহল এই গুজবটি ছড়িয়েছে। আমরা ইতিমধ্যে ডিপো কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, আমাদের পর্যাপ্ত জ্বালানি তেল মজুত রয়েছে। সাধারণ মানুষ গুজবে বিভ্রান্ত হয়ে পাম্পগুলোয় ভিড় করছেন। আমরা সবাইকে আশ্বস্ত করছি যে, স্বাভাবিক নিয়মেই তেল সরবরাহ সচল থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ