বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

জন্মদিনে নতুন লুকে হাজির প্রিয়াঙ্কা
/ ১০ দেখা হয়েছে
বার : রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ১:১৪ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥  বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের জন্মদিন ১৮ জুলাই। এ উপলক্ষে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’ থেকে তার নতুন দুটি চরিত্রের লুক প্রকাশ করেছেন নির্মাতা এস. এস. রাজামৌলি। ‘বারাণসী’ রাজামৌলির উচ্চাভিলাষী একটি প্যান-ওয়ার্ল্ড সিনেমা। এর গল্প বিস্তৃত হয়েছে হাজার বছরের ইতিহাসজুড়ে। সিনেমার কাহিনি অ্যান্টার্কটিকা, আফ্রিকা থেকে শুরু করে ভারতের বারাণসী পর্যন্ত বিভিন্ন স্থানে আবর্তিত হবে। সিনেমাটিতে মহেশ বাবু দ্বৈত চরিত্রে অভিনয় করছেন। তাকে দেখা যাবে প্রধান চরিত্র রুদ্র এবং হিন্দু দেবতা রামের ভূমিকায়। অন্যদিকে প্রিয়াঙ্কা চোপড়া জোনাস অভিনয় করছেন মন্দাকিনী চরিত্রে। প্রধান প্রতিপক্ষ কুম্ভ চরিত্রে রয়েছেন পৃথ্বীরাজ সুকুমারন। এর আগে এক সাক্ষাৎকারে রাজামৌলি বলেছিলেন, মন্দাকিনী চরিত্রের জন্য এমন একজন অভিনেত্রীর প্রয়োজন ছিলো যিনি একই সঙ্গে শক্তিশালী ও ভীষণ সংবেদনশীল দুই দিকই ফুটিয়ে তুলতে পারবেন। তার ভাষায়, ‘এমন অভিনেত্রী খুব কমই আছেন, যারা একই চরিত্রে এই দুই বৈশিষ্ট্য বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে পারেন। প্রিয়াঙ্কা অসাধারণ কাজ করেছেন। তাকে এই ছবিতে পেয়ে আমি সত্যিই আনন্দিত।’ হলিউডে ‘সিটাডেল’ ও ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস’-এর মতো প্রকল্পে কাজ করার পর এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা। তিনি নিজেও ‘বারাণসী’কে নিজের ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হিসেবে উল্লেখ করেছেন। প্রিয়াঙ্কার ভাষায়, ‘ভারতীয় সিনেমায় ফেরার যদি কোনো উপযুক্ত উপায় থাকে, তবে সেটি এমন একটি চলচ্চিত্রের মাধ্যমেই। রাজামৌলি স্যারের দৃষ্টিভঙ্গি অনন্য। আমার কাছে তিনি স্পিলবার্গ, নোলান কিংবা ফিঞ্চারের মতো বিশ্বমানের নির্মাতাদের কাতারে।’ উল্লেখ্য, অস্কারজয়ী ‘আরআরআর’-এর পর এটি রাজামৌলির প্রথম চলচ্চিত্র। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন এম. এম. কীরাভানি, যিনি ‘নাটু নাটু’ গানের জন্য অস্কার জিতেছিলেন। আগামী ৭ এপ্রিল ২০২৭ বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘বারাণসী’।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ