বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

শাড়ি প্রতারণা মামলায় মুখ খুললেন তানজিন তিশা
/ ২১ দেখা হয়েছে
বার : শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৮:২০ পূর্বাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥  দীর্ঘদিন নীরব থাকার পর অবশেষে ২৭ হাজার টাকার শাড়ি সংক্রান্ত প্রতারণা মামলার বিষয়ে মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তার দাবি, দীর্ঘ ১৪ বছরের পরিশ্রমে গড়ে তোলা ক্যারিয়ার একটি শাড়ির জন্য নষ্ট করার প্রশ্নই আসে না। একই সঙ্গে তিনি জানিয়েছেন, দেশের বিচারব্যবস্থার প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে এবং আদালতে উপস্থিত হয়ে আইনিভাবেই বিষয়টি মোকাবিলা করবেন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীর বনানী ক্লাবে অনুষ্ঠিত আইকনিক অ্যাওয়ার্ড-এর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রথমবারের মতো প্রকাশ্যে এ বিষয়ে কথা বলেন তিশা। অভিনেত্রী বলেন, ‘মডেলিং, নাটক সব মিলিয়ে এই ইন্ডাস্ট্রিতে আমি ১২-১৪ বছর ধরে কাজ করছি। যেদিন প্রথম ‘সোলজার’ সিনেমার শুটিং করি, তার পরদিনই আমার নামে লিগ্যাল নোটিশ আসে। কয়েকদিন পর মামলা হয়। আমার মনে হয়, কেউ যখন উপরে উঠতে শুরু করে, তখনই তাকে টেনে নামানোর চেষ্টা করা হয়।’
উল্লেখ্য, একটি অনলাইনভিত্তিক ফ্যাশন পেজের প্রশাসক আমিনুল ইসলাম ২০২৫ সালের শেষদিকে তানজিন তিশার বিরুদ্ধে মামলা করেন। অভিযোগে বলা হয়, ২৭ হাজার টাকা মূল্যের একটি শাড়ি প্রচারণার জন্য নিয়ে তিনি সেটির মূল্য পরিশোধ বা প্রতিশ্রুতি অনুযায়ী কার্যক্রম সম্পন্ন করেননি। ওই মামলায় আদালত তানজিন তিশাকে আগামী ১৩ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে তিশা বলেন, ‘আমি অবশ্যই আদালতে যাব। এতদিন বিষয়টি নিয়ে কথা বলতে চেয়েও পারিনি, কারণ মামলা চলমান। দেশের প্রচলিত আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। আমি বিশ্বাস করি, সঠিক বিচার পাব। আমার আইনজীবী আছেন, আইনগতভাবেই বিষয়টি মোকাবিলা করবো।’
নিজের অবস্থান তুলে ধরে অভিনেত্রী আরও বলেন, ‘১৪ বছর ধরে আমি সুনামের সঙ্গে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি। এত পরিশ্রম করে একজন শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছি। একটা অনলাইন শপের ২৭ হাজার টাকার শাড়ির জন্য আমি প্রতারণা করবো এটা কি বিশ্বাসযোগ্য?’ তিনি আরও বলেন, ‘আজ আমি মানুষের ভালোবাসায় যে জায়গায় পৌঁছেছি, সেখানে আসা সহজ ছিল না। দর্শকরা আমাকে অনেক ভালোবাসেন। তাই আমাকে নিয়ে সামান্য কোনো বিষয় ঘটলেও তারা উদ্বিগ্ন হয়ে পড়েন। আমি বিশ্বাস করি, আমি কী বলতে চেয়েছি, দর্শকরা তা বুঝতে পেরেছেন। আবারও বলছি, আমাদের দেশের আইনের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা রয়েছে।’ এদিকে সাম্প্রতিক সময়ে নাটকে অভিনয় কিছুটা কমিয়ে দিয়েছেন তানজিন তিশা। কারণ হিসেবে তিনি সিনেমার কাজকে গুরুত্ব দেওয়ার কথা জানান। তার অভিনীত প্রথম সিনেমা ‘সোলজার’ চলতি বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে। সাকিব ফাহাদ পরিচালিত এবং সান মোশন পিকসার্স প্রযোজিত এই ছবিতে তার বিপরীতে রয়েছেন শাকিব খান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ