বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

যুক্তরাষ্ট্র প্রবাসীর সঙ্গে পূজা চেরির বাগদানের গুঞ্জন
/ ১৯ দেখা হয়েছে
বার : শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৮:১৯ পূর্বাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥  নতুন প্রজন্মের চিত্রনায়িকা পূজা চেরির ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শোবিজ অঙ্গনে গুঞ্জন ছড়িয়েছে, ২০২৪ সালের শেষ দিকে বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন প্রবাসীর সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন এই অভিনেত্রী। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি পূজা চেরি কিংবা তার পরিবারের কেউ। বিনোদন অঙ্গনের একাধিক সূত্রের বরাতে এমন তথ্য প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা। ভক্তদের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে, কে সেই ব্যক্তি, যার সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন এই অভিনেত্রী। অবশ্য বাগদানের বিষয়টি পুরোপুরি নতুন নয়। এর আগে এক সাক্ষাৎকারে পূজা চেরি নিজেই জানিয়েছিলেন, তিনি এনগেজড। একই সঙ্গে তিনি বলেছিলেন, পারিবারিকভাবেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান। তবে সে সময়ও বাগদত্তার পরিচয় প্রকাশ করেননি তিনি। ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন পূজা চেরি। সম্পর্ক কিংবা বিয়ে নিয়ে কখনোই প্রকাশ্যে বিস্তারিত কথা বলেননি তিনি। তাই নতুন করে ছড়িয়ে পড়া এই গুঞ্জন নিয়েও এখন পর্যন্ত নীরব রয়েছেন অভিনেত্রী। এদিকে শোবিজের অনেকের ধারণা, ব্যক্তিগত সম্পর্ককে আলোচনার বাইরে রাখতেই বিষয়টি প্রকাশ করছেন না পূজা। যদিও মার্কিন প্রবাসীর সঙ্গে তার বাগদানের বিষয়ে এখনো নির্ভরযোগ্য কোনো প্রমাণ বা আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চললেও, পূজা চেরি বা তার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এটিকে গুঞ্জন হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ