বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

কুষ্টিয়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার দাবিতে ঢাকায় গোলটেবিল বৈঠক
/ ৭৩ দেখা হয়েছে
বার : শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৫:৪০ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ ‘কুষ্টিয়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার দাবি ও শিল্পায়নের সম্ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক শনিবার রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইউকসুর ভিপি ব্যারিস্টার তারিক বিন-আজিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরামের আহ্বায়ক এবং বুয়েট ছাত্র সংসদের সাবেক সম্পাদক স্থপতি আবুল হাসনাইন মঞ্জুর মুর্শেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য-সচিব সাইদুর রহমান। এ সময় আলোচনায় অংশ নেন প্রকৌশলী আবু হানিফ, অধ্যাপিকা ইয়াসমিন, আকুল হোসেন, মোশাররফ হোসেন, লেখিকা ফারহানা তানিয়া, মুর্শিদা, তারিকুজ্জামান, মোস্তাফিজুর রহমান এবং প্রকৃতিপ্রেমী এস আই সোহেলসহ কুষ্টিয়ার বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, নাগরিক সেবার চাহিদা এবং শিল্পায়নের সম্ভাবনার দিক থেকে কুষ্টিয়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার সময় এসেছে। তারা মনে করেন, কুষ্টিয়াকে সিটি করপোরেশনে উন্নীত করা হলে নাগরিক সেবার মানোন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ, অবকাঠামোগত উন্নয়ন এবং শিল্প বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ