বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

বন্যার্তদের সহায়তা দিতে গাইবেন রুনা লায়লা
/ ২৭ দেখা হয়েছে
বার : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥  কিংবদন্তিতুল্য কণ্ঠশিল্পী রুনা লায়লার সম্মাননা প্রদান ও একক সংগীতানুষ্ঠানের নতুন তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। পূর্বঘোষিত ১৮ জুলাইয়ের পরিবর্তে আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে এ আয়োজন। অনুষ্ঠানে বন্যার্ত মানুষদের সহায়তা দেওয়ার উদ্দেশ্যে গান পরিবেশন করবেন এই বরেণ্য শিল্পী। তাই নির্ধারিত মূল্যে টিকিট কিনে এ অনুষ্ঠান উপভোগ করতে হবে। এ থেকে পাওয়া অর্থ বন্যার্ত মানুষের সহায়তার জন্য প্রদান করা হবে। এমন তথ্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আগামী ২৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে রুনা লায়লাকে সম্মাননা প্রদান ও তার একক সংগীতানুষ্ঠান। বাংলাদেশের সংগীতাঙ্গনে দীর্ঘ কয়েক দশক ধরে অসামান্য অবদান রেখে আসছেন রুনা লায়লা। দেশ-বিদেশে বাংলা গানের মর্যাদা প্রতিষ্ঠায় তার ভূমিকা অনন্য। সেই অবদানের স্বীকৃতি জানাতেই জাতীয় পর্যায়ে এ সম্মাননা প্রদান করা হচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ডা. জাহেদ উর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। আর ধন্যবাদ জ্ঞাপন করবেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন। এদিনের অনুষ্ঠানে রুনা লায়লা তার ক্যারিয়ারের জনপ্রিয় ও কালজয়ী গানগুলো পরিবেশন করবেন। আয়োজকদের আশা, এই আয়োজনের মাধ্যমে যেমন কিংবদন্তিতুল্য শিল্পীর প্রতি সম্মান জানানো হবে, তেমনি বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক বার্তাও ছড়িয়ে পড়বে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ