বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ব্যাটারির টাকা আত্মসাত, আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন ববি
/ ১৯ দেখা হয়েছে
বার : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ২:১১ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥  ব্যাটারি সরবরাহের অর্থ পরিশোধ না করে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় ঢাকার একটি আদালতে আত্মসমর্পণ করেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। শুনানি শেষে আদালত তাকে এক হাজার টাকা মুচলেকায় জামিন দিয়েছেন।  ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন ববি। তার পক্ষে শুনানি করেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূঁইয়া। শুনানি শেষে আদালত পরবর্তী কার্যক্রম পর্যন্ত তাকে এক হাজার টাকা মুচলেকায় জামিনের আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মোক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত সূত্র জানায়, গত ১২ জুলাই রাজধানীর গুলশান থানায় ইটুই সলিউশনস লিমিটেডের সিনিয়র ম্যানেজার মেহেদী আলম প্রিন্স বাদী হয়ে মামলাটি করেন। এতে চিত্রনায়িকা ইয়ামিন হক ববিসহ চারজনকে আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন বিটিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মির্জা আবুল বাশার, ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল আহাদ মিয়া এবং অ্যাডমিন কর্মকর্তা সোহেল রানা।
মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১২ নভেম্বর আবুল বাশার তার প্রতিষ্ঠানের জন্য লিথিয়াম আয়রন ব্যাটারি সরবরাহের অনুরোধ জানান। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে ২০ নভেম্বর গুলশানে বিটিএলের কার্যালয়ে পাঁচটি ৬৪ ভোল্ট, ১৭০ অ্যাম্পিয়ার ক্ষমতাসম্পন্ন ব্যাটারি সরবরাহ করা হয়। সরবরাহ করা ব্যাটারিগুলোর মোট মূল্য ছিল ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা। এজাহারে উল্লেখ করা হয়, ব্যাটারির মূল্য নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করার কথা থাকলেও আসামিরা তা করেননি। বরং বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করেন। পরে চলতি বছরের ১১ জানুয়ারি পাওনা টাকা চাইতে প্রতিষ্ঠানের কার্যালয়ে গেলে বাদীকে টাকা দেওয়া হবে না বলে জানানো হয়। এ সময় তাকে ভয়ভীতি প্রদর্শন করে অফিস থেকে বের করে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। মামলার বাদীর দাবি, আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ব্যাটারির ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা আত্মসাতের উদ্দেশ্যে প্রতারণা করেছেন। এ অভিযোগের ভিত্তিতেই গুলশান থানায় মামলা দায়ের করা হয়। সেই মামলাতেই আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ