বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
‘চেয়ারে বসলেই কি মানুষের বুদ্ধি-বিবেক লোপ পায়’, প্রশ্ন চমকের
/ ২১ দেখা হয়েছে
বার : বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ২:০৪ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধনের অভিযোগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। চলমান এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এবার মুখ খুলেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ১৪ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি প্রশ্ন তুলেছেন, দুর্যোগের এই সময়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত কতটা মানবিক।
১৪ জুলাই সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে চমক লেখেন, ‘দেশের মানুষ বন্যার সাথে যুদ্ধ করছে, এই মুহূর্তে পরীক্ষা নেওয়াটা কি আসলেই মানবিক! আমি বুঝি না, চেয়ারে বসলেই মানুষের বুদ্ধি, বিবেক, মানবিকতা কি লোপ পায়?’ সংক্ষিপ্ত এই স্ট্যাটাসেই অভিনেত্রী বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তার এই মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টি সামনে এনে চমকের বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। চমকের আগে একই ইস্যুতে সরব হন তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী তাসরিফ খান। সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি লেখেন, ‘শিক্ষার্থীদের জোর করে চাপ দিয়ে পরীক্ষাটা যে নিলেন, ছাত্রছাত্রীদের চাপটা নিতে পারবেন তো?’ তাসরিফ বলেন, এইচএসসি বোর্ড পরীক্ষা এমনিতেই একজন শিক্ষার্থীর জীবনের সবচেয়ে চাপের পরীক্ষাগুলোর একটি। সেখানে বৈরী আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের আরও বেশি ভোগান্তিতে ফেলেছে। তিনি লেখেন, ‘এই একটা বা দুইটা পরীক্ষার দিন পিছিয়ে দিলে কী এমন ক্ষতি হয়ে যেত? এই বৈরী আবহাওয়ায় যারা ভিজে ভিজে, রাস্তায় জমে থাকা দূষিত পানি মাড়িয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা দিতে গেছে, তাদের কষ্ট আর ট্রমা বোঝেন? ভেজা শরীরে পরীক্ষা দিয়ে কত শিক্ষার্থীর জ্বর আসছে, তাদের আবেগ-অনুভূতি বোঝেন?’ সরকারের উদ্দেশে প্রশ্ন রেখে তিনি আরও লেখেন, ‘এত কিছু সাফার করে তারা আপনাকে খুশিতে চুমু খেতে চাইবে, নাকি আপনার পদত্যাগ চাইবে?’
এছাড়া শিক্ষার্থীদের আন্দোলনকে যৌক্তিক উল্লেখ করে তাসরিফ বলেন, আন্দোলনে নামলেই তাদের বিভিন্নভাবে ‘ট্যাগিং’ করা হয় কেন, সেই প্রশ্নেরও উত্তর থাকা উচিত। তিনি সরকারের প্রতি শিক্ষার্থীদের আবেগ ও মানসিকতা বিবেচনায় নিয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন তারা। পরে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু সময় অবস্থান করেন। এরপর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার সামনে অবস্থান কর্মসূচি পালন করে আবারও সায়েন্সল্যাব মোড়ে ফিরে অবরোধ করেন। বিকেল সাড়ে ৫টার দিকে সায়েন্সল্যাব মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের উদ্দেশে যাত্রা শুরু করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছেÑ দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। শিক্ষার্থীদের এই আন্দোলনের মধ্যেই তাসরিফ খানের পর রুকাইয়া জাহান চমকের বক্তব্যও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। বিনোদন অঙ্গনের তারকারাও যে শিক্ষার্থীদের দুর্ভোগ নিয়ে প্রকাশ্যে উদ্বেগ জানাচ্ছেন, সেটিই তাদের সাম্প্রতিক মন্তব্যে উঠে এসেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ