কাগজ প্রতিবেদক ॥ এক দেশ, এক কিউআর-লেনদেন হোক ক্যাশলেস’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ, সহজ ও দ্রুত ডিজিটাল লেনদেনের সংস্কৃতি গড়ে তুলতে কুষ্টিয়ায় ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে। পূবালী ব্যাংক পিএলসি কুষ্টিয়া শাখার উদ্যোগে বুধবার বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে ক্যাশলেস লেনদেনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি বিজয় উল্লাস চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। দেশের ডিজিটাল আর্থিক সেবার সম্প্রসারণ এবং ক্যাশলেস লেনদেনে সাধারণ মানুষকে উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে গ্রাহক, ব্যবসায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি, কুষ্টিয়া শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. ইসমাইল হাওলাদার। তিনি তাঁর বক্তব্যে বলেন, একটি স্মার্ট ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে ক্যাশলেস লেনদেনের বিকল্প নেই। তিনি ব্যবসায়ী ও গ্রাহকদের ইধহমষধ ছজ-এর মাধ্যমে নিরাপদ, দ্রুত ও সহজ ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি ইসলামিক উইন্ডো শাখার ব্যবস্থাপক মো. তৈমুর রহমান। তিনি বলেন, ক্যাশলেস বাংলাদেশ বাস্তবায়নে পূবালী ব্যাংক পিএলসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইধহমষধ ছজ-এর ব্যবহার বৃদ্ধি পেলে নগদ অর্থের ব্যবহার কমবে, লেনদেন হবে আরও নিরাপদ, স্বচ্ছ ও সময় সাশ্রয়ী। তিনি উপস্থিত ব্যবসায়ী ও গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং সেবা গ্রহণ এবং ইধহমষধ ছজ ব্যবহারে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় ব্যাংকের ক্যাশ ইনচার্জ মো: নাইম উদ্দিন, মো শাহিন হোসেন,মো তৌহিদুল ইসলাম, মো কামিরুল ইসলাম, মো সাজেদুর রাহমান, মো শামসুর রাহমান সহ কর্মকর্তা-কর্মচারী, সম্মানিত গ্রাহক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় নিরাপদ, দ্রুত ও সহজ আর্থিক লেনদেন নিশ্চিত করতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


