বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

২০ ঘণ্টা পানির নিচে, জীবনের কঠিন অভিজ্ঞতার কথা জানালেন রাশমিকা
/ ২০ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা বরাবরই ভিন্নধর্মী চরিত্রে নিজেকে প্রমাণ করতে ভালোবাসেন। এবার সেই চ্যালেঞ্জকে আরও বড় পরিসরে নিয়ে গেছেন তিনি। বহুল প্রতীক্ষিত প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘মাইসা’-তে কোনো বডি ডাবলের সাহায্য ছাড়াই টানা প্রায় ২০ ঘণ্টা পানির নিচে শুটিং করেছেন এই অভিনেত্রী।
নির্মাতাদের দাবি, এটি ভারতীয় সিনেমায় বড় পরিসরে নির্মিত প্রথম নারীপ্রধান আন্ডারওয়াটার অ্যাকশন সিকোয়েন্সগুলোর একটি। সিনেমাটিতে রাশমিকাকে দেখা যাবে এক সাহসী যোদ্ধার চরিত্রে। এটি তার ক্যারিয়ারের অন্যতম কঠিন ও চ্যালেঞ্জিং কাজ বলে মনে করছেন নির্মাতারা। জানা গেছে, পানির নিচের এই অ্যাকশন দৃশ্যটি শুধু একটি স্টান্ট নয়, বরং পুরো গল্পের গুরুত্বপূর্ণ অংশ। দৃশ্যটি বাস্তবসম্মত করে তুলতে কয়েক মাস ধরে পরিকল্পনা, বিশেষ প্রশিক্ষণ এবং উন্নত প্রযুক্তির সহায়তায় শুটিং করা হয়েছে। ভারী পোশাক পরে, শ্বাস নিয়ন্ত্রণ বজায় রেখে কোনো বডি ডাবল ছাড়াই জটিল অ্যাকশন কোরিওগ্রাফি সম্পন্ন করেছেন রাশমিকা। শুটিং শেষে নিজের অভিজ্ঞতা জানিয়ে সামাজিক মাধ্যমে রাশমিকা লিখেছেন, ‘জানি, কিছুদিন ধরে সবার চোখের আড়ালে ছিলাম। কারণ আমরা এই কাজটিই করছিলাম। জীবনে এটাই এখন পর্যন্ত সবচেয়ে কঠিন কাজ, যা আমাকে করতে হয়েছে। আমরা হয়তো একটু পাগল, কিন্তু এই পাগলামিই আমাকে ভীষণ রোমাঞ্চিত করেছে। আশা করি, পর্দায় সেই পরিশ্রমের ফল দর্শক দেখতে পাবেন।’ প্রযোজনা সংস্থার বিশ্বাস, ‘মাইসা’-র এই আন্ডারওয়াটার অ্যাকশন সিকোয়েন্স ভারতীয় অ্যাকশন সিনেমায় নতুন মানদ- তৈরি করবে। প্রযুক্তিগত উৎকর্ষের পাশাপাশি নারীপ্রধান গল্পে এত বড় অ্যাকশন আয়োজন দর্শকদের জন্যও হবে এক নতুন অভিজ্ঞতা। এদিকে ক্যারিয়ারের ব্যস্ত সময় পার করছেন রাশমিকা মান্দানা। সম্প্রতি ‘ককটেল ২’-এ শহিদ কাপুর ও কৃতি শ্যাননের সঙ্গে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। পাশাপাশি বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তেলেগু সিনেমা ‘রনাবালি’-র কাজও এগিয়ে নিচ্ছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ