বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ইউক্রেইনকে ৫০ হাজার আক্রমণাত্মক ড্রোন দিচ্ছে জার্মানি
/ ১৮ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

এনএনবি : ইউক্রেইনের জন্য জার্মানি ৫০ হাজার আক্রমণাত্মক ড্রোনের অর্থায়ন করছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। কোনও পশ্চিমা সরকারের পক্ষ থেকে কিইভের জন্য ড্রোন কেনার ক্ষেত্রে এটি এ যাবৎকালের অন্যতম বড় অর্থায়ন। রয়টার্স লিখেছে, রাশিয়ার বিরুদ্ধে সাড়ে চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে ইউক্রেইন চালকবিহীন ড্রোনের ওপর ব্যাপকভাবে নির্ভর করছে। ইউক্রেইনীয় বাহিনী প্রতিদিন হাজার হাজার ড্রোন হামলা চালাচ্ছে এবং দেশটিতে বর্তমানে বছরে লাখ লাখ ড্রোন তৈরি হচ্ছে।
এই চুক্তির আওতায় ইউক্রেইনের শীর্ষ ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান ‘স্কাইফল’-এর তৈরি ‘শ্রাইক’ ফার্স্ট-পারসন-ভিউ (এফপিভি) ড্রোন সরবরাহ করা হবে। ড্রোনগুলোতে মার্কিন প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান ‘অটেরিয়ন’-এর সফটওয়্যার ব্যবহার করা হয়েছে, যা ওড়ার শেষ মুহূর্তে স্বয়ংক্রিয়ভাবে যেকোনো চলন্ত লক্ষ্যবস্তু চিহ্নিত করে নিখুঁত আঘাত হানতে সক্ষম। অটেরিয়নের প্রধান নির্বাহী লরেঞ্জ মেয়ার এই চুক্তির আকার নিশ্চিত করে জানান, এর মূল্য প্রায় ৯ কোটি ইউরো (১০ কোটি ৩০ লাখ ডলার) এবং একটি ইউরোপীয় দেশ এতে অর্থায়ন করছে। রয়টার্সকে তিনি বলেন, ইতিমধ্যে কিছু ড্রোন ইউক্রেইন সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বাকিগুলো চলতি বছরের মধ্যেই পাঠানো হবে। অন্যদিকে, স্কাইফল এই চুক্তিতে জার্মানির জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি। অভিযানের নিরাপত্তার স্বার্থে জার্মানি ও ইউক্রেইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। কম খরচে তৈরি এই শ্রাইক ড্রোন ২০২৩ সাল থেকেই ইউক্রেইন যুদ্ধে ব্যবহৃত হচ্ছে। তবে সম্প্রতি এটি আন্তর্জাতিক অঙ্গনে বেশ নজর কেড়েছে। স্কাইফল ও ব্রিটিশ প্রতিষ্ঠান স্কাইকাটারের যৌথ উদ্যোগে তৈরি ‘শ্রাইক ১০-এফ’ নামের একটি সংস্করণ সম্প্রতি পেন্টাগনের একটি প্রতিযোগিতার প্রথম পর্বে শীর্ষস্থান দখল করেছে। লাখ লাখ একমুখী অ্যাটাক ড্রোন কেনার লক্ষ্যে পেন্টাগনের ১১০ কোটি ডলারের একটি উদ্যোগের অংশ হিসেবে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অটেরিয়ন জানিয়েছে, এই প্রতিযোগিতায় অংশ নেওয়া বেশ কয়েকটি ড্রোনেই তাদের সফটওয়্যার ব্যবহার করা হয়েছে। মেয়ার বলেন, বিভিন্ন হার্ডওয়্যার নির্মাতাদের সঙ্গে অংশীদারিত্বে এবং বেশ কয়েকটি পশ্চিমা সরকারের অর্থায়নে অটেরিয়ন চলতি বছর ইউক্রেইনকে মোট ১ লাখ ড্রোন সরবরাহে সহায়তা করছে। এর মধ্যে পেন্টাগনের ৫ কোটি ডলারের একটি চুক্তিও রয়েছে, যার আওতায় ৩৩ হাজার ড্রোন ইতিমধ্যে ইউক্রেইনে সরবরাহ করা হয়েছে। এছাড়া, গত মাসে যুক্তরাজ্য ঘোষণা দিয়েছিল, তারা কিইভকে চলতি বছর ১ লাখ ৫০ হাজার ড্রোন সরবরাহ করবে, যা তাদের ৭৫ কোটি ২০ লাখ পাউন্ডের (১০১ কোটি ডলার) একটি বৃহৎ সহায়তা প্যাকেজের অংশ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ