বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
দীর্ঘদিন পর দেখা দিলেন মুনমুন এলেন সাজ্জাদ হুসাইনের অতিথি হয়ে
/ ৩৭ দেখা হয়েছে
বার : সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৭:২১ পূর্বাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ দীর্ঘদিন পর আবারও দর্শকদের সামনে হাজির হয়েছেন ‘বাংলাভিশন’র একসময়কার জনপ্রিয় অনুষ্ঠান ‘আমার আমি’-এর প্রযোজক সাজ্জাদ হুসাইন ও উপস্থাপক রুমানা মালিক মুনমুন। তবে এবার তারা ফিরেছেন একেবারে ভিন্ন আয়োজনে। উপস্থাপকের আসনে দেখা গেছে সাজ্জাদ হুসাইনকে, আর অতিথি হিসেবে হাজির হয়েছেন মুনমুন। সম্প্রতি ‘রেডিও গাগা’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে তাদের এই পডকাস্ট। দীর্ঘদিন ধরে দেশের শোবিজ অঙ্গনে মুনমুনের উপস্থিতি কমে যাওয়ায় তার অনুরাগীদের মধ্যে নানান প্রশ্ন তৈরি হয়েছিল। কেন তিনি আলোচনার বাইরে ছিলেন, ব্যক্তিজীবন ও ক্যারিয়ারের নানা অজানা দিক নিয়েই এ পডকাস্টে খোলামেলা কথা বলেছেন তিনি। এ প্রসঙ্গে সাজ্জাদ হুসাইন বলেন, ‘এ অনুষ্ঠানটি আসলে নানান পথপরিক্রমার মাধ্যমে এখানে পৌঁছেছে। আমি একটা সময়ে ফিনল্যান্ডে চলে যাই। সেখা যাওয়ার পর আমার লেখার ফর্মে যাদের জীবন নিয়ে কাজ করেছি, তাদের নিয়ে কাজ করার একটা চক্র সেটা ধীরে ধীরে শেষ হতে থাকে এবং গৌতম ঘোষের বায়োগ্রাফিটা দিয়ে যা কিছু অবশিষ্ট ছিল তা দিয়ে চক্রটা পূর্ণ হয়। তারপর আমি ভাবি যে আসলে মানুষকে নিয়ে আমার যে অনুসন্ধান, মানুষকে জানার যে ক্ষুধা তো আমার মধ্যে রয়েই গেছে। সেই পরিপ্রেক্ষিতে আমি যখন ফিনল্যান্ড থেকে আসি এবং বইমেলার সুবাদে বিভিন্ন কাজ করে আবার চলে যাই। এভাবে চলতে চলতে ভাবলাম, আমি আমার কাছের মানুষকে নিয়ে, বাংলাদেশে যারা আমার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যাদের কাছে আমার অনেক ঋণ আছে, যাদের আমি বাংলাদেশের প্রেক্ষাপটে ভীষণ গুরুত্বপূর্ণ বলে মনে করি এবং তাদের একটা বড় অবদান রয়েছে নানান অঙ্গনে, তারচেয়ে বড় জিনিস এখানে আমি কোনো সুনির্দিষ্ট সাচে ফেলে অতিথিদের নির্বাচন করছি না।’ তিনি আরও বলেন, ‘আমার যাকে মনে হচ্ছে যে এর ইন্টারভিউ করা উচিত তাকেই আমি অতিথি হিসেবে নির্বাচন করছি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে বইতে আমি যাদের আমি আমার লেখার রূপে যাদের আনবো না সেই রকম মানুষদের আমি আমার এই পডকাস্টে আনছি। এর মাধ্যমে আমি আমার নিজের জগতের নিরিখে যাদের আমি জরুরি মনে করছি তাদের নিয়ে আসছি এবং দর্শক অলরেডি এটা দেখা শুরু করেছে। সেই সঙ্গে দর্শকরা এটি পছন্দও করছেন-এটা বড় আনন্দের বিষয়। মুনমুনের সঙ্গে আমার একটা দীর্ঘ যাত্রা হয়েছিল ‘আমার আমি’ অনুষ্ঠানটির মাধ্যমে। মুনমুনের বিষয়ে যা বলার তা আমি অনুষ্ঠানে অনেকটাই বলেছি। মুনমুনকে নিয়ে আর একটা নতুন কাজ হচ্ছে সেটাই জানা যাবে। নতুন করে আমার আমি আরেকবার হয়তো দর্শকের কাছে ফিরে আসার সেই অনুভূতিটা দর্শক পাবেন। শেষ কথা হচ্ছে মুনমুনের মতো উপস্থাপক বা মানুষ শুধু ইন্ডাস্ট্রিতে না, আমাদের কমিউনিটিতে খুব জরুরি আমি মনে করি।’
পডকাস্টটি প্রকাশের পর দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলছে। ভিডিওর মন্তব্যের ঘরেই ফুটে উঠেছে দর্শকদের ভালোবাসা ও উচ্ছ্বাস। শায়লা মান্নান নামে এক দর্শক লিখেছেন, ‘অনেক অনেক দিন পর মুনমুনকে দেখলাম। সহজ-সাবলীলভাবে গুছিয়ে এত সুন্দর করে কথা বলতে খুব কম মানুষই পারে। এই গুণী মানুষটিকে আমাদের সামনে উপস্থাপন করার জন্য উপস্থাপককে অনেক ধন্যবাদ। জীবনের নানা গল্প যেভাবে তিনি তুলে ধরেছেন, তা সত্যিই অসাধারণ লেগেছে।’ মো. নাসির নামে আরেকজন মন্তব্য করেছেন, ‘বিপাশা হায়াতের পরে যার কথা বলা বা যাকে দেখলে সবচেয়ে বেশি উদ্দীপনা কাজ করে, যার প্রতিটি কথা শুনলে পরের কথাটি শোনার আগ্রহ তৈরি হয়, তিনি মুনমুন।’ আফফান রহমান লিখেছেন, “আমার খুব প্রিয় একজন মানুষ। ‘বিশ্বাস’ নাটকে তার উপস্থাপনা দেখার জন্যই অনুষ্ঠানটি দেখতাম। ভালো থাকবেন আপু, ভালোবাসা অবিরাম।” ‘রেডিও ঘাঘা’ ইউটিউব চ্যানেলে নিয়মিত দেশের শোবিজ অঙ্গনের তারকাদের নিয়ে পডকাস্ট প্রকাশ করা হচ্ছে। এরই মধ্যে এই আয়োজনে অংশ নিয়েছেন খ্যাতিমান সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ, অভিনেত্রী সারিকা, সংগীতশিল্পী শেখ শাহেদ আলী খান এবং সংগীতশিল্পী ও নির্মাতা তারভীন হোসেন প্রবাল। নতুন এই উদ্যোগের মাধ্যমে তারকাদের ব্যক্তিজীবন, ক্যারিয়ার ও অজানা গল্প দর্শকদের সামনে তুলে ধরা হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ