বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জেলায় সর্বোচ্চ ৬৫ বৃত্তিপ্রাপ্ত
/ ২১ দেখা হয়েছে
বার : সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৫:৫০ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয় এবার জেলায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বিদ্যালয়টির মোট ৬৫ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে, যা কুষ্টিয়া জেলার মধ্যে সর্বোচ্চ। এর মধ্যে ৩৮ জন ট্যালেন্টপুলে এবং ২৭ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। এই অসাধারণ সাফল্যে বিদ্যালয় জুড়ে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। প্রকাশিত ফলাফলে দেখা যায়, কঠোর পরিশ্রম, নিয়মিত পাঠদান, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতার সমন্বয়ে এ সাফল্য অর্জিত হয়েছে। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাদিরা খানম বলেন, “এটি আমাদের সকলের জন্য অত্যন্ত আনন্দের খবর। শিক্ষার্থীদের নিরলস পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ সাফল্য এসেছে। এই অর্জন ভবিষ্যতে আরও ভালো ফলাফলের অনুপ্রেরণা হয়ে থাকবে। এই ফলাফল শুধু বিদ্যালয়ের নয়, কুষ্টিয়া জেলার প্রাথমিক শিক্ষার জন্যও একটি গৌরবের অর্জন বলেও জানান তিনি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীনা বেগম বলেন, “আমাদের ছাত্রীরা তাদের মেধা, অধ্যবসায় ও শৃঙ্খলার মাধ্যমে এই অসাধারণ সাফল্য অর্জন করেছে। শিক্ষকরাও সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে তাদের প্রস্তুত করেছেন। আমরা আশা করি, তারা ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” ” বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী নাজনীন নাহার নিপা, ইসরাত জাহান তাফসি, উম্মে ফাতেমা, আফিয়া হোসাইন, জান্নাতুল মাওয়া, নুসরাত তাবাসসুম নিশাত, নুঝহাত তাবাসসুম লাবিবা, অদ্বিতীয়া বিশ্বাস, তানহা,তুলতুল, তাইয়েবা, ফারহীন, মারজানা, মিম, রুকু, তাসফিয়া, নাফিসা, মালিহা জানান, “নিয়মিত পড়াশুনা, শিক্ষকদের দিকনির্দেশনা এবং পরিবারের উৎসাহ আমাকে এই সাফল্য অর্জনে সহায়তা করেছে। ভবিষ্যতে আরও ভালো ফল করে দেশের সেবা করতে চাই। বিদ্যালয়ের এই কৃতিত্বে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং কুষ্টিয়ার সর্বস্তরের মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। জেলার শিক্ষাঙ্গনে এই অর্জন ইতোমধ্যেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ