বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

বারবার হিন্দু নারীকে বিয়ে আমির খানের বিরুদ্ধে বিক্ষোভ
/ ১৮ দেখা হয়েছে
বার : রবিবার, ১২ জুলাই, ২০২৬, ১:২৪ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। সম্প্রতি তৃতীয়বারের মতো গৌরী স্প্র্যাটকে বিয়ে করার পর এবার হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের বিক্ষোভের মুখে পড়েছেন এই অভিনেতা। সংগঠনটির অভিযোগ, বারবার হিন্দু ধর্মাবলম্বী নারীকে বিয়ে করে ‘লাভ জিহাদ’কে উৎসাহিত করছেন আমির। যদিও এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। ভারতীয় গণমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’র সূত্রে এ তথ্য জানা গেছে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবর, সম্প্রতি বিহারের ফরবেসগঞ্জ এলাকায় আমির খানের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করেন বজরং দলের নেতাকর্মীরা। এ সময় অভিনেতার কুশপুতুল দাহ করা হয়। পাশাপাশি ‘আমির খান মুর্দাবাদ’ ও ‘আমির খান ভারত ছাড়ো’সহ বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। পরে সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বজরং দলের নেতা মনোজ সোনি অভিযোগ করেন, আমির খান বারবার হিন্দু নারীকে বিয়ে করছেন, যা ‘লাভ জিহাদ’র অংশ। এক বিবৃতিতে তিনি দাবি করেন, এ ধরনের কর্মকা- হিন্দু সমাজের বিরুদ্ধে ষড়যন্ত্র। একই সঙ্গে তিনি আদালত ও সরকারের কাছে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
শুধু তাই নয়, মনোজ সোনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের কর্মকা- বন্ধ না হলে আমির খানকে ‘উচিত শিক্ষা’ দেওয়া হবে। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, কেন অভিনেতা বারবার হিন্দু ধর্মাবলম্বী নারীকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন। উল্লেখ্য, ১৯৮৬ সালে রীনা দত্তকে প্রথম বিয়ে করেন আমির খান। ২০০২ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর ২০০৫ সালে পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন তিনি। সেই সংসারও ২০২১ সালে ভেঙে যায়। সম্প্রতি পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিশেষ বিবাহ আইনের আওতায় গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছেন আমির। তার তিন স্ত্রীই হিন্দু ধর্মাবলম্বী। এই বিষয়টিকে কেন্দ্র করেই অভিনেতার বিরুদ্ধে ‘লাভ জিহাদ’র অভিযোগ তুলে বিক্ষোভ করেছে বজরং দল। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বজরং দলের অভিযোগ কিংবা বিক্ষোভের বিষয়ে আমির খান বা তার প্রতিনিধিদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ