বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে ট্যালেন্টপুলে ৮সহ বৃত্তি পেল ১৫ শিক্ষার্থী
/ ৭৯ দেখা হয়েছে
বার : রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৬:২২ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ থেকে মোট ১৫ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৮ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৭ জন। প্রতিষ্ঠানের এই ফলাফলকে শিক্ষার মানোন্নয়ন ও নিয়মিত একাডেমিক কার্যক্রমের প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ১৫ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৮ জন এবং সাধারণ বৃত্তি অর্জন করেছে ৭ জন। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো জান্নাতুল ফেরদৌস রিমি, আনিসা রহমান, তাসফিয়া জারিন, জেবা সামিহা, আফিয়া ইবনাত, মো. মুমতাসির মাহমুদ মুসাম্মিম, মো. সাদাতুল হাসান এবং রাজি উদ্দিন মোহাম্মদ মাশুক। সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো ইনায়া রহমান, মরিয়ম দিলসাত, সিনহা ইসলাম, মোছা. নিশাত জাহান নিতু, মোছা. আয়েশা সিদ্দীকি, মুহাম্মদ জুনাইদ হোসাইন এবং ফাতিহা আয়াত। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিয়মিত শ্রেণি পাঠদান, কঠোর শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করা হচ্ছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি জেলা পুলিশ সুপারের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হওয়ায় শিক্ষা কার্যক্রমে জবাবদিহি ও শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব হচ্ছে। এই সাফল্যে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছে কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। তারা ভবিষ্যতেও শিক্ষার মান ধরে রেখে আরও ভালো ফল অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ