বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

কুষ্টিয়া জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
/ ৫৯ দেখা হয়েছে
বার : রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৬:২০ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুলাই) সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মাসিক সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া স্থানীয় সরকার শাখার উপ পরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল ইসলাম। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সিকদার মো: হাসান ইমাম, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, কুষ্টিয়া সিভিল সার্জন ডা: শেখ মোহাম্মদ কামাল হোসেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম, জেল সুপার শরিফুল আলম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভার:) আব্দুল হাই সিদ্দিকী প্রমূখ। এছাড়া বিজিবি কর্মকর্তা, জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা, ছয় উপজেলার নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক প্রতিনিধি, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন। সভায় জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা ও সামাজিক নিরাপত্তা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এদিকে রাজনৈতিক নেতৃবৃন্দ জেলার দুর্নীতি, নিয়োগ বানিজ্য, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করা সহ বিভিন্ন পরিস্থিতির উপরে বিস্তার আলোচনা করেন। জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, মানুষ এখন সচেতন, কিভাবে চলতে হয় সেটা তারা জানে। তবে জেলায় সংঘটিত অপরাধ সমূহ নিরসনে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে যেতে হবে। তিনি আরো বলেন, স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে আমাদের সচেতন থাকা উচিৎ। যে বাচ্চাটা পৃথিবীর আলোর মুখ চোখে দেখলো সে যাতে সুস্বাস্থ্যের অধিকারী হয়। মাতৃত্বকালীন সময়ে সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে যেনো তারা সাপোর্ট পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তিনি বলেন, অনেক সময় আমরা সম্পদের হিসাবও করি। আমাদের যাই আছে সেটা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা, সুষ্ঠু ব্যবস্থাপনা দরকার। বর্তমান গনতান্ত্রিক সরকার সেই ধারার দিকে এগিয়ে যাচ্ছে। তবে প্রশাসনকে বিগত সরকারের ধ্যান ধারনা থেকে বেরিয়ে আসার আহব্বান জানান তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ