বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

আলি খামেনির দাফনের পরই প্রতিশোধের হুঁশিয়ারি দিলেন মুজতাবা খামেনি
/ ১৯ দেখা হয়েছে
বার : রবিবার, ১২ জুলাই, ২০২৬, ১:৪৯ অপরাহ্ন

এনএনবি : ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে সমাহিত করার পরই প্রতিশোধ নেওয়ার বার্তা দিলেন ছেলে মুজতাবা খামেনি। বাবার ‘পবিত্র রক্তের বদলা’ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, “প্রতিশোধ আমাদের জাতির আকাক্সক্ষা।” শনিবার আল জাজিরা লিখেছে, আয়াতুল্লাহ আলি খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর প্রথমবারের মত বার্তা দিয়েছেন ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা। এক দিন আগেই আয়াতুল্লাহ আলি খামেনিকে উত্তর-পূর্ব ইরানের মাশহাদ শহরে হযরত ইমাম রেজা মাজার প্রাঙ্গণে দাফন করা হয়েছে। লাখ লাখ মানুষের অংশগ্রহণে তার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা চলেছে সপ্তাহ ধরে। দাফনের অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের নেতা ও প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন মুজাতাবা খামেনি। আলি খামেনির দাফন অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা ছিল গত মার্চে। কিন্তু সেসময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলতে থাকায় তা স্থগিত করা হয়।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথম দিনেই আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এরপর তার ছেলে মুজতাবা খামেনিকে দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচিত করা হয়। একই হামলায় মুজতাবাও গুরুতর আহত হয়েছিলেন। এরপর থেকে তাকে এ পর্যন্ত জনসমক্ষে দেখা যায়নি। এমনকি বাবা ও স্ত্রীর জানাজায় তিনি অনুপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ