বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

‘আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?’ চার বছর পর প্রশ্ন পরীমনির
/ ২১ দেখা হয়েছে
বার : রবিবার, ১২ জুলাই, ২০২৬, ১:৩৪ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ চার বছর আগে র‌্যাবের অভিযানে গ্রেফতার হওয়ার ঘটনা নিয়ে এবার দীর্ঘ বক্তব্য দিয়েছেন ঢাকাই চিত্রনায়িকা পরীমনি। তিনি দাবি করেছেন, ২০২১ সালের ৪ আগস্ট তাকে ‘সম্পূর্ণ বেআইনিভাবে’ এবং ‘বিশেষ মহলের স্বার্থে’ গ্রেফতার করা হয়েছিলো। সেই ঘটনার কারণে তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে পরীমনি রাষ্ট্রের উদ্দেশে প্রশ্ন রেখে লেখেন, ‘আমার সেই দিনগুলো কি ফিরিয়ে দেওয়া সম্ভব? আমার সম্মান কি ফিরিয়ে দেবে রাষ্ট্র?’ স্ট্যাটাসে র‌্যাবের সাবেক গোয়েন্দাপ্রধান লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে পরীমনি দাবি করেন, সম্প্রতি একটি অনলাইন টক শোতে দেওয়া বক্তব্যের মাধ্যমে দেশের মানুষ জানতে পেরেছে, তৎকালীন র‌্যাব মহাপরিচালকের নির্দেশে তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছিল।
অভিনেত্রীর ভাষ্য, ওই ঘটনার পর মিথ্যা ও বানোয়াট মামলায় তাকে ২৮ দিন কারাগারে থাকতে হয়েছে। সেই সময়ের অভিজ্ঞতা তার জীবনকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছে। পরীমনি লিখেছেন, ‘যেভাবে আমাকে অপদস্থ করা হয়েছে, আমার সম্মান, নৈতিকতা ও চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে এক বেদনাদায়ক অধ্যায় হয়ে থাকবে।’ তবে অতীতের প্রতিশোধ নয়, ভবিষ্যতে যেন কোনো নির্দোষ মানুষ এ ধরনের ঘটনার শিকার না হন, সেই প্রত্যাশার কথাও জানান তিনি। একই সঙ্গে কঠিন সময়ে পাশে থাকা পরিবার, বন্ধু, সহকর্মী, সাংবাদিক ও ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীর বাসায় অভিযান চালিয়ে পরীমনিকে গ্রেফতার করে র‌্যাব। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। বর্তমানে মামলাটি ঢাকার বিশেষ জজ আদালতে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। এ ছাড়া ২০২১ সালে ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলাটিও বিচারাধীন। একই ঘটনার জেরে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা পাল্টা মামলাও আদালতে বিচারাধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ