বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ফাহমিদা নবীর নতুন গান ‘খেয়ালী সুর’
/ ২১ দেখা হয়েছে
বার : শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৩:৫৫ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ নতুন গান প্রকাশ করলেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। গানের শিরোনাম ‘খেয়ালী সুর’। প্রকাশিত হয়েছে ফাহমিদা নবী নামের ইউটিউব চ্যানেলে। গানের কথা লিখেছেন আমিরুল ইসলাম অরুণ, সুর করেছেন ফোয়াদ নাসের বাবু।
গানটি প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘সবার মনোযোগ এখন ভিউ-বাণিজ্যে। কী করে ভাইরাল হওয়া যায়, সবার মাঝে এখন সেই চেষ্টা স্পষ্ট। আমি মনে করি বিষয়টা সাময়িক। তবে এই প্রবণতার কারণে আমাদের সংস্কৃতির ক্ষতি হয়ে যাচ্ছে। আমি ভাইরাল হওয়ার চেয়ে বরাবরই সুস্থ সংগীত চর্চার চেষ্টা করি। এই গানটাও সেই ধারাবাহিকতায় গাওয়া। ভাইরালের দুনিয়ায় এই গান কতটা সাড়া ফেলবে জানি না, তবে গানের সমঝদার শ্রোতাদের কাছে ভালো লাগলেই আমার চেষ্টা সার্থক হবে। আমি বিশ্বাস করি, যারা গান ভালোবাসেন, যারা গানের প্রকৃত শ্রোতা, তারা ঠিকই খুঁজে খুঁজে ভালো গান শোনেন। তারাই আমার গানের প্রকৃত শ্রোতা। খেয়ালী সুর তাদের ভালো লাগবে।’ বেশ কয়েক বছর ধরেই গান গাওয়ার পাশাপাশি নিজে সুর করছেন ফাহমিদা নবী। ইতিমধ্যে তার সুর করা বেশ কিছু গান প্রকাশিত হয়েছে। যদিও খেয়ালী সুর গানটি তার সুর করা নয়, তবে অন্যের সুর করা ও লেখা গান নিজের পছন্দ হলেই তাতে কণ্ঠ দেন তিনি। ফাহমিদা নবী বলেন, ‘আমার গাওয়া অনেক গানের সুর আমার নিজে করা। এতে একধরনের আত্মতৃপ্তি পাই। তবে আমাদের অনেক মেধাবী সুরকার আছেন, যাদের সুরে গান করতে পারা যেকোনো শিল্পীর জন্য সৌভাগ্যের। ফোয়াদ নাসের বাবু তেমনই একজন সুরকার। আমিরুল ইসলাম অরুণের কথাগুলো খুবই সুন্দর, সেই কথাগুলো সুরে বেঁধে সুন্দর একটা গান বেঁধেছেন ফোয়াদ নাসের বাবু। আমার ভীষণ মনে ধরেছে।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ