বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

গণমাধ্যমের সাথে মতবিনিময় সভায় প্রকৌশলী জাকির হোসেন সরকার
/ ৬৫ দেখা হয়েছে
বার : শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৬:১৯ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ও ক্লিন কুষ্টিয়া-গ্রীন কুষ্টিয়ার প্রধান উপদেষ্টা প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেছেন, আপনাদের সকলের সহযোগীতা নিয়েই পরিকল্পিত-পরিচ্ছন্ন কুষ্টিয়া গড়তে চাই। শনিবার কোর্টপাড়াস্থ জেলা বিএনপির কার্যালয়ে ক্লিন কুষ্টিয়া গ্রীণ কুষ্টিয়া’র পরিচ্ছন্নতা ও সবুজায়ন বিষয়ে গণমাধ্যমের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।
ক্লিন কুষ্টিয়া গ্রীণ কুষ্টিয়ার আহবায়ক আব্দুল মুঈদ বাবুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জিকে-কেকের সদস্য সচিব জামিরুল ইসলাম জামির ও যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম সোহাগ। প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী জাকির হোসেন সরকার আরও বলেন, গত দুই বছর ধরে বটতৈল থেকে মিরপুর বাইপাস গোলচত্বর পর্যন্ত ১১ কিঃ মিঃ সড়কের ডিভাইডারে বনজ ও শোভাবর্ধনের জন্য নানা রকম ফুল গাছ লাগিয়ে কুষ্টিয়া শহরকে পরিচ্ছন্ন এবং সৌন্দর্য্যবদ্ধনে কাজ করে চলেছি। এ কাজে যারা কাজ করেন তারা স্বেচ্ছাশ্রমের বিনিময়ে কাজ করেন তাদেরকে শুধু গাছের চারা দেয়া হয়। তিনি বলেন, কয়েকটি ধাপে এখানে কাজ করা হয় তার মধ্যে গাছ পরিচর্যা, পরিস্কার, পরিচ্ছন্ন, আগাছা পরিস্কার, সার্বিক পরিচ্ছন্নতা এ সব কাজের মাধ্যমে আজকের কুষ্টিয়া শহরের এ সৌন্দর্য্য ফিরে এসেছে। তিনি আরও বলেন, অনেকে মনে করেছিলেন এটা আমার নির্বাচনী কৌশল কিন্তু নির্বাচন পরবর্তি এ কাজ আরও গতিশীল হয়েছে। আগামীতে এ কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবীদের মধ্যে প্রতিযোগীতার আয়োজন করেছেন। বিজয়ীরা বিদেশে সফরের মাধ্যমে এ বিষয়ে আরও জ্ঞান অর্জন করতে পারেন সে বিষয়টি গুরুত্ব পাবে বলে তিনি মনে করেন। এ সময় জাতীয়, স্থানীয় ও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ