বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতিতে বিডিলেক্স আইন গবেষণা ডেটাবেজের উদ্বোধন
/ ২৩ দেখা হয়েছে
বার : শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৬:২১ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ জেলা পর্যায়ে প্রথমবারের মত কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতিতে বিডিলেক্স আইন গবেষণা ডেটাবেজ অর্ন্তভূক্ত হয়েছে। শনিবার দুপুর ১টায় বিডিলেক্স আইন গবেষণা ডেটাবেজ-এর উদ্বোধন উপলক্ষে কুষ্টিয়া আইনজীবি সমিতির মুক্তমঞ্চে আলোচনা সভা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বার কাউন্সিল লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান, এড হক কমিটির সদস্য এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক আইন গবেষণা এবং প্রযুক্তিনির্ভর আইনি সেবা নিশ্চিতকরণে বিডিলেক্স আইন গবেষণা ডেটাবেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবমিলে ন্যায় বিচার প্রতিষ্ঠায় এটি যুগান্তকারী ভূমিকা রাখবে। আলোচনা শেষে এ্যাডভকেট নার্গিস চৌধুরী রিসার্চ সেন্টারে বিডিলেক্স আইন গবেষণা ডেটাবেজ উদ্বোধন করেন কুষ্টিয়ার সিনিয়র জেলা ও দায়রা জজ এনায়েত কবির সরকার। অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শেখ মুহাম্মদ আবু সাঈদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম শাতিল মাহমুদ সহ নেতৃবৃন্দ, জ্যেষ্ঠ ও নবীন আইনজীবীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতিতে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর মা, সমিতির প্রথম মহিলা আইনজীবী এ্যাডভকেট নার্গিস চৌধুরীর নামে রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় খুশি আইনজীবিরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ