বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

৩০তম জন্মদিনে ৩০০ গাছ লাগালেন চমক
/ ২৫ দেখা হয়েছে
বার : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৩:০১ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ ব্যতিক্রমী এক উদ্যোগের মধ্য দিয়ে নিজের ৩০তম জন্মদিন উদ্যাপন করলেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। কেক কাটা বা জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে সুন্দরবনে ৩০০টি ম্যানগ্রোভ গাছ রোপণ করেছেন তিনি। পরিবেশ সংরক্ষণ ও টেকসই জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নিয়েছেন অভিনেত্রী। সুন্দরী ইকো রিসোর্টের সহযোগিতায় বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের বিভিন্ন এলাকায় গাছগুলো রোপণ করা হয়। নিজের এই উদ্যোগ প্রসঙ্গে চমক বলেন, ‘আমরা সবাই প্রকৃতির অংশ। পরিবেশের যত কাছাকাছি থাকা যায়, জীবন তত সুন্দর হয়। একটা সময় পর শহরের ইট-পাথর আর ভালো লাগে না। মানুষ যত শহর ছেড়ে প্রকৃতির দিকে ফিরবে, জীবন তত অর্থবহ হবে।’ সুন্দরবনের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ‘সুন্দরবন আমাদের এক বিশাল সম্পদ। এই বন বুক পেতে আমাদের নানা প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। কিন্তু বিভিন্ন কারণে সুন্দরবনের আয়তন কমে আসছে, বন্য প্রাণীরাও নিরাপত্তাহীনতায় ভুগছে। আমার এই ছোট্ট প্রয়াসের মাধ্যমে সবাইকে পরিবেশ ও সুন্দরবন রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানাতে চাই। বিশেষ করে যারা আমাকে ভালোবাসেন ও অনুসরণ করেন, তাদের কাছে এই বার্তাটি পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।’ চমকের এই উদ্যোগ এরই মধ্যে প্রশংসা কুড়িয়েছে ভক্ত-অনুরাগীসহ অনেকের। জন্মদিনকে ব্যক্তিগত উদ্যাপনের গ-ি ছাড়িয়ে পরিবেশ রক্ষার একটি সামাজিক বার্তায় রূপ দেওয়ার জন্য অভিনেত্রীর এই উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ