বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

জর্ডানের আজরাক ঘাঁটিতে ইরানের ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
/ ১৯ দেখা হয়েছে
বার : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৩:১৭ অপরাহ্ন

এনএনবি : নতুন করে যুদ্ধ শুরুর দ্বিতীয় দিনে কুয়েত, বাহরাইন এবং কাতারে হামলার পর এবার জর্ডানকে নিশানা করেছে ইরান। দেশটির রেভল্যুশনারি গার্ড বাহিনী জানিয়েছে, তারা পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ড ও কস্ট্রোল সেন্টার এবং জর্ডানে শত্রুপক্ষের আল-আজরাক বিমান ঘাঁটিতে ১০ টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রেভল্যুশনারি গার্ড এও বলেছে যে, “সন্ত্রাসী মার্কিন সামরিক বাহিনী আবার আগ্রাসন চালালে আমাদের ভারি বোমা হামলা থেকে ওই অঞ্চলের অন্যান্য মার্কিন ঘাঁটিগুলো আর নিরাপদ রাখা যাবে না।” জর্ডানের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, “জর্ডানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বৃহস্পতিবার ইরান থেকে দেশের ভূখন্ডের দিকে আসা ৮ টি ক্ষেপণাস্ত্র ঠেকিয়েছে এবং ভূপাতিত করেছে।” “ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মাটিতে পড়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি বা অন্য কোনও ক্ষয়ক্ষতিও হয়নি।” জর্ডান কাউকেই তাদের আকাশসীমা লঙ্ঘন করতে দেবে না বলেও বিবৃতিতে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। বৃহস্পতিবার বিকালে জর্ডনের রাজধানী আম্মানে বার বার সাইরেন বেজেছে। ইরান থেকে ছুটে আসা ক্ষেপণাস্ত্র আকাশসীমা লঙ্ঘন করাতেই এই সাইরেন বাজানো হয় বলে জানান জর্ডানের সরকারি মুখপাত্র মোহাম্মদ আল মোমানি।
জর্ডান গত ১১ জুনের পর এই প্রথম ইরানের প্রজেক্টাইল ফেকানোর খবর জানাল। জুনের ওই সময়ে জর্ডানের সেনাবাহিনী ইরান থেকে আসা ২০ টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে বলে জানিয়েছিল। জর্ডানের আল আজরাকে দেশটির বিমান ঘাঁটি আছে, যেখান থেকে যুক্তরাষ্ট্র, জার্মানি, বেলজিয়াম এবং ফরাসি বাহিনী ইতোপূর্বে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানের অংশ হিসাবে সামরিক তৎপরতা চালাত। জর্ডান জোর দিয়ে বলে আসছে তাদের ভূখ-ে কোনও বিদেশি সামরিক ঘাঁটি নেই। তবে সহযোগিতা ও প্রশিক্ষণ বিষয়ক চুক্তির অধীনে জর্ডানের সামরিক ঘাঁটিগুলোতে সীমিত আকারে কয়েকটি দেশের বাহিনী মোতায়েন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ