বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

১৬ বছর পর আবার অভিনয়ে ফিরতে চান ডিজে সুমী
/ ১৮ দেখা হয়েছে
বার : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৪:০৮ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ দীর্ঘদিন ডিজে হিসেবে ব্যস্ত থাকার পর আবারও অভিনয়ে ফেরার ইচ্ছার কথা জানালেন ডিজে সুমী। চলচ্চিত্র, টেলিভিশন ও বিজ্ঞাপনে একসময় নিয়মিত কাজ করা এই শিল্পী এখন নতুন করে অভিনয়কে ক্যারিয়ারের মূল জায়গায় ফিরিয়ে আনতে চান। ডিজে সুমীর পুরো নাম সুলতানা রাজিয়া সুমী। বর্তমানে ইভেন্ট, করপোরেট শো, ক্লাব এবং ওয়েডিং অনুষ্ঠান নিয়ে ব্যস্ত সময় পার করলেও অভিনয়ের প্রতি ভালোবাসা একটুও কমেনি বলে জানান তিনি। তিনি বলেন, ‘মৃত্যুর আগ পর্যন্ত অভিনয় নিয়েই থাকতে চাই।’ ২০০২ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে নাচ ও অভিনয়ের প্রশিক্ষণ নেওয়ার পর ২০০৩ সালে মিডিয়ায় যাত্রা শুরু করেন সুমী। টানা সাত বছর চলচ্চিত্র, নাটক ও বিজ্ঞাপনে কাজ করেন। তার প্রথম চলচ্চিত্র ছিল পরিচালক মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ‘মায়ের স্বপ্ন’। এরপর উত্তম আকাশ, সায়মন তারিকসহ একাধিক নির্মাতার সিনেমায় অভিনয় করেন। টেলিভিশন নাটকের পাশাপাশি শাহ সিমেন্ট, রূপায়ণ গ্রুপ ও ডোরেমন কেক-এর বিজ্ঞাপনেও মডেল হিসেবে পরিচিতি পান তিনি। ২০১০ সালে ডিজে পেশায় যুক্ত হওয়ার পর অভিনয় থেকে ধীরে ধীরে দূরে সরে যান। ডিজে হিসেবে ব্যস্ততা বেড়ে যাওয়ায় অভিনয়ে সময় দেওয়া সম্ভব হয়নি। তবে এখন আবার অভিনয়ে নিয়মিত হওয়ার জন্য পুরোনো সহকর্মীদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। মিডিয়ার কাজ নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে ডিজে সুমী বলেন, ‘মিডিয়ার কাজ করতে আমার সবসময়ই ভালো লাগে। কোনো কাজই আমার কাছে কষ্টের মনে হয় না, বরং প্রতিটি কাজ আমাকে আরও অনুপ্রাণিত করে।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ