বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ভাইরাল গাঙ্গুলির বায়োপিকের ফার্স্টলুক লর্ডসের ব্যালকনিতে রাজকুমার রাও
/ ২৪ দেখা হয়েছে
বার : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৪:১০ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে নিয়ে নির্মিত হচ্ছে বায়োপিক ‘দাদা: দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি’। ইতোমধ্যে এ বায়োপিকের শুটিং শুরু হয়েছে। এর মধ্যে ফার্স্টলুক প্রকাশ করেছেন নির্মাতারা।
সৌরভ গাঙ্গুলির ৫৪তম জন্মদিন উপলক্ষ্যে প্রকাশিত পোস্টারে প্রথমবারের মতো তার চরিত্রে দেখা গেছে বলিউড অভিনেতা রাজকুমার রাওকে। ফার্স্টলুকের পাশাপাশি এ বায়োপিকটি মুক্তির তারিখও ঘোষণা করা হয়েছে। বায়োগ্রাফিক্যাল ড্রামাটি ২০২৭ সালের ১৪ মে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। দীর্ঘ ছুটি সামনে রেখেই দিনটি বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্মাতারা। সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে প্রকাশিত পোস্টারে পুনর্নির্মাণ করা হয়েছে ভারতীয় ক্রিকেটের অন্যতম আলোচিত একটি মুহূর্ত। ২০০২ সালের ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর লর্ডসের ব্যালকনিতে জার্সি খুলে উদযাপন করেছিলেন সৌরভ গাঙ্গুলি। সেই দৃশ্যেই রাজকুমার রাওকে দেখা গেছে, যা প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে আলোচনা এখন তুঙ্গে। এই একটি ছবি মুহূর্তেই ক্রিকেটপ্রেমীদের ভারতের ক্রীড়া ইতিহাসের অন্যতম সেরা ও আইকনিক মুহূর্তে ফিরিয়ে নিয়ে গেছে। সেই সময় সৌরভ গাঙ্গুলি সেই স্বতঃস্ফূর্ত উদযাপন স্রেফ জয়ের আনন্দের চেয়েও বেশি কিছু ছিল। এটি ছিল বিশ্বমঞ্চে এক নির্ভীক ভারতীয় ক্রিকেট দলের আগমনী বার্তা, যারা বিদেশি মাটিতে গিয়েও বিশ্বের সেরা দলগুলোকে চ্যালেঞ্জ জানাতে ভয় পেত না। পোস্টার প্রকাশের পর রাজকুমার রাওয়ের লুক নিয়েও নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। সৌরভ গাঙ্গুলির চেহারা, শরীরী ভাষা ও উদযাপনের ভঙ্গি ফুটিয়ে তুলতে অভিনেতার প্রস্তুতির ছাপ ফার্স্টলুকেই দেখা গেছে বলে মত দিচ্ছেন নেটিজেনদের একাংশ।  ‘দাদা : দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি’ সিনেমাটি সৌরভ গাঙ্গুলির ক্রিকেটজীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরা হবে। কলকাতার এক তরুণ ক্রিকেটার থেকে ভারতীয় দলের অধিনায়ক হয়ে ওঠা, দলের রূপান্তরে তার ভূমিকা এবং আন্তর্জাতিক ক্রিকেটে তার প্রভাবÑ এসবই সিনেমার মূল উপজীব্য হবে বলে ধারণা করা হচ্ছে। ফার্স্টলুক প্রকাশের পর থেকেই ‘দাদা: দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি’ নিয়ে সিনেমাপ্রেমী দর্শকদের আগ্রহ আরও বেড়ে গেছে। এখন সিনেমাটির টিজার ও অন্যান্য চরিত্রের প্রথম ঝলকের অপেক্ষায় রয়েছেন সৌরভ ও রাজকুমার রাও— দুজনেরই ভক্ত-অনুরাগীরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ