বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

লন্ডনে আন্তর্জাতিক বাউল উৎসব অংশ নিচ্ছেন শফি-ডলি মন্ডল
/ ২৮ দেখা হয়েছে
বার : বুধবার, ৮ জুলাই, ২০২৬, ২:০৬ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ বাংলার বাউল ও লোকসংগীতকে বিশ্বদরবারে তুলে ধরার লক্ষ্যে আগামী ১০ জুলাই যুক্তরাজ্যে শুরু হচ্ছে ‘আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব’। চার দিনব্যাপী এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নেবেন একঝাঁক লোকশিল্পী। তাদের মধ্যে প্রধান আকর্ষণ থাকছেন বাউলশিল্পী শফি মন্ডল ও ডলি মন্ডল। মঙ্গলবার (৭ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন আয়োজকরা।
তারা জানান, ইউকে ম্যানেজমেন্ট কলেজ (যুক্তরাজ্য), বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থা, উদীচী যুক্তরাজ্য এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে এই উৎসব অনুষ্ঠিত হবে। কর্মসূচি অনুযায়ী, ১০ জুলাই যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ইউকে ম্যানেজমেন্ট কলেজে উৎসবের উদ্বোধন হবে। এরপর ১৫ জুলাই স্কটল্যান্ডে অনুষ্ঠিত হবে বাউল ও লোকসংগীতবিষয়ক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৮ জুলাই লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনার এবং বাউল-লোকসংগীতবিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে। ১৯ জুলাই লন্ডন টাউন হলে সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে এ আয়োজন। উৎসবে শফি মন্ডল ও ডলি মন্ডলের পাশাপাশি সংগীত পরিবেশন করবেন সরদার হীরক রাজা ও জোহরা জমি। এছাড়া বাংলাদেশ ও যুক্তরাজ্যের শিল্পী, দুই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, গবেষক এবং প্রবাসী বাংলাদেশিরাও এ আয়োজনে অংশ নেবেন। সংবাদ সম্মেলনে শফি মন্ডল বলেন, লোকসংগীত একটি দেশের সাংস্কৃতিক মেরুদ-। এই উৎসবের মাধ্যমে বাংলাদেশের লোকঐতিহ্য ও বাউল দর্শন বিশ্বের মানুষের কাছে আরও বিস্তৃতভাবে তুলে ধরা সম্ভব হবে। দেশের সংস্কৃতিকে আন্তর্জাতিক পরিসরে পরিচিত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। উৎসবের আহ্বায়ক এবং উদীচী যুক্তরাজ্যের সভাপতি গোলাম মোস্তফা বলেন, আবহমানকাল ধরে লোকসংগীত মানবতা, সম্প্রীতি ও জীবনবোধের কথা বলে এসেছে। বাংলার লোকসংগীত বাঙালির সাংস্কৃতিক পরিচয়ের অন্যতম ভিত্তি। তাই আন্তর্জাতিক পরিসরে এই ঐতিহ্যকে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ