বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

নেসকোর ৯ উপকেন্দ্র আধুনিকায়নে ১৪১ কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন
/ ৩১ দেখা হয়েছে
বার : বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৩:২৬ অপরাহ্ন

এনএনবি : নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়নের অংশ হিসেবে ৯টি ৩৩/১১ কেভি এআইএস উপকেন্দ্র উন্নয়ন প্রকল্পে ১৪১ কোটি ৩৩ লাখ টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। একই বৈঠকে স্থানীয় সরকার বিভাগের আর একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক সূত্রে জানা গেছে, বিদ্যুৎ বিভাগের অধীন ‘নেসকো এলাকায় নেটওয়ার্ক অবকাঠামো উন্নয়ন এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন’ প্রকল্পের আওতায় প্যাকেজ-জিডি-৬ (পি-৬)-এর মাধ্যমে রংপুর অঞ্চলের ৯টি ৩৩/১১ কেভি এআইএস উপকেন্দ্রের নকশা প্রণয়ন, সরঞ্জাম সরবরাহ, স্থাপন, পরীক্ষণ ও চালুকরণের কাজ বাস্তবায়ন করা হবে। এ প্রকল্পের ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪১ কোটি ৩৩ লাখ ১৩ হাজার ৭৬ টাকা। কাজটি বাস্তবায়নের জন্য অ্যাডেক্স করপোরেশন লিমিটেড (এসিএল) ও অ্যাডেক্স ইঞ্জিনিয়ারিং লিমিটেড (এইইএল)-এর যৌথ উদ্যোগকে নির্বাচিত করা হয়েছে। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রস্তাবটি অনুমোদনের জন্য সুপারিশ করেছে। এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের আওতায় পঞ্চগড় জেলার বোদা উপজেলার প্যাকেজ নম্বর সিআইবি-২-প্যান-ডব্লিউ-৩০-এর ভেরিয়েশন প্রস্তাবও অনুমোদন পেয়েছে। এ প্রকল্পের মূল চুক্তিমূল্য ছিল ১১০ কোটি টাকা। ভেরিয়েশন বাবদ অনুমোদন দেওয়া হয়েছে ৬ কোটি ৯ লাখ ৩০ হাজার ৬১৯ টাকা, যা মূল চুক্তিমূল্যের ৫ দশমিক ৫৪ শতাংশ বেশি। ফলে সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ১১৬ কোটি ৯ লাখ ৩০ হাজার ৬১৯ টাকা। এ কাজ বাস্তবায়ন করবে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ