বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

‘সবসময় আমার দলের সঙ্গেই থাকব’ ব্রাজিলের বিদায়ে বললেন তটিনী
/ ২২ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৮:০৯ পূর্বাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের হারে সেলেসাওদের বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে। প্রিয় দলের এমন বিদায়ে হতাশ হয়েছেন বিশ্বের কোটি কোটি ব্রাজিল-সমর্থক। সেই তালিকায় রয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীও। ব্রাজিলের বিদায় নিশ্চিত হওয়ার পর সোমবার (৬ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেন এই অভিনেত্রী। সেখানে জয়-পরাজয়ের ঊর্ধ্বে উঠে প্রিয় দলের প্রতি নিজের অটুট ভালোবাসার কথা জানান তিনি। ব্রাজিলের জার্সি পরা একটি ছবি পোস্ট করে তটিনী লেখেন, ‘দলের প্রতিটি ভালো ও খারাপ সময়ে আমি পাশে আছি। ব্রাজিল এমন একটি দল, যা আমি চিরকাল আমার হৃদয়ে বহন করব। আজ, আগামীকাল এবং সর্বদা-আমি আমার দলের সঙ্গেই থাকব।’ তটিনীর পোস্টে ব্যবহৃত ছবিতেও ফুটে উঠেছে তার আবেগ। এক হাত দিয়ে চোখ ঢেকে রাখা সেই ছবিতে যেন প্রিয় দলের বিদায়ের বেদনা লুকানোর চেষ্টা করেছেন তিনি। পোস্টের মন্তব্যের ঘরেও একাধিক কান্নার ইমোজি দিয়ে নিজের হতাশার প্রকাশ ঘটান এই অভিনেত্রী। পোস্টটি প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের মন্তব্যে ভরে ওঠে তার ফেসবুক। অনেকেই তাকে সান্ত¡না জানিয়ে লিখেছেন, জয়-পরাজয় খেলাধুলারই অংশ। আবার অনেকেই জানিয়েছেন, ফল যাই হোক না কেন, ব্রাজিলের প্রতি তাদের সমর্থন কখনো কমবে না। মাসুদ রানা রাজ মাসুদ নামে একজন লিখেছেন, ‘যারা ব্রাজিল সাপোর্টার, তারা জীবনেও অন্য দলে যাবে না। জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল। ইনশাআল্লাহ আবার দেখা হবে ২০৩০ সালে। শুভকামনা সবসময় প্রিয় দল ব্রাজিলের জন্য।’ আরেকজন মন্তব্য করেন, ‘আমরা ম্যাচ হেরেছি, তাতে কোনো দুঃখ নেই। আমাদের বস নেইমার তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ম্যাচ খেলতে পেরেছে, এটাতেই আমরা খুশি।’ শুধু তটিনী নন, ব্রাজিলের বিদায়ের পর দেশের শোবিজ অঙ্গনের আরও অনেক তারকাই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের হতাশার কথা জানিয়েছেন। কেউ প্রিয় দলের লড়াইয়ের প্রশংসা করেছেন, কেউ আবার আগামী বিশ্বকাপের অপেক্ষায় থাকার কথা লিখেছেন। তবে তটিনীর বার্তাটি যেন সব ব্রাজিল- সমর্থকের মনের কথাই প্রকাশ করেছে। জয় বা পরাজয়, ট্রফি আসুক কিংবা না-আসুক-প্রিয় দলের প্রতি ভালোবাসা যে কমে না, সেটিই জানিয়ে দিয়েছেন এই অভিনেত্রী। বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায় সমর্থকদের জন্য নিসন্দেহে বড় ধাক্কা। কিন্তু হতাশার মধ্যেও তটিনীর মতো অগণিত সমর্থকের বিশ্বাস, আবারও ঘুরে দাঁড়াবে সেলেসাওরা। আর সেই প্রত্যাবর্তনের অপেক্ষাতেই থাকবেন তারা। তটিনীর ভাষায়, ‘আজ, আগামীকাল এবং সর্বদা’-তিনি থাকবেন তার প্রিয় দল ব্রাজিলের সঙ্গেই।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ