বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

খামেনির শেষ বিদায়ে কেন লাল পতাকা?
/ ২১ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৮:১১ পূর্বাহ্ন

এনএনবি : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে হাজারো মানুষের হাতে দেখা গেছে লাল পতাকা। কিন্তু ইরানের পতাকা তো লাল নয়, তবে কেন শোকর‌্যালিতে এমন পতাকা নিয়ে আসছিল দেশটির জনগণ? তাসনিম নিউজ জানিয়েছে, শুধু শোকের প্রতীক হিসেবেই নয়, শিয়া ঐতিহ্যে এই লাল পতাকা বহন করে একটি বিশেষ ধর্মীয় ও ঐতিহাসিক বার্তা। তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় অনুষ্ঠিত শোকানুষ্ঠানে অংশ নেওয়া অনেকের হাতে থাকা লাল পতাকায় আরবি ভাষায় লেখা ছিল ‘ইয়া লি-সারাতিল হুসাইন’। এর অর্থ, ‘হুসাইনের রক্তের প্রতিশোধের আহ্বান’। কারবালায় ইমাম হুসাইন (আ.)-এর শাহাদাতের স্মৃতির সঙ্গে এই স্লোগানের গভীর সম্পর্ক রয়েছে। শিয়া ঐতিহ্য অনুযায়ী, লাল পতাকা এমন রক্তের প্রতীক, যার বিচার এখনো সম্পন্ন হয়নি। মহররমের শোকানুষ্ঠানে এটি প্রায়ই দেখা যায়। তবে বিশেষ পরিস্থিতিতে এই পতাকা অন্যায়ের বিচার, প্রতিরোধ এবং নিহত ব্যক্তির প্রতি আনুগত্যের প্রতীক হিসেবেও ব্যবহৃত হয়। খামেনির বিদায় অনুষ্ঠানে উপস্থিত অনেককে ‘প্রতিশোধ’ স্লোগান দিতেও দেখা যায়। তাদের হাতে ছিল ইরানের জাতীয় পতাকা, খামেনির প্রতিকৃতি এবং অন্যান্য প্রতীকী ব্যানার। এ আয়োজনকে ইরানি কর্তৃপক্ষ জাতীয় শোক ও সংহতির প্রকাশ হিসেবে তুলে ধরেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় খামেনি নিহত হওয়ার পর ইরানজুড়ে কয়েক দিনের শোকানুষ্ঠান চলছে। এসব অনুষ্ঠানে লাল পতাকা বহনকে অনেকেই তার হত্যাকা-ের বিচার ও জবাবদিহির দাবির প্রতীক হিসেবে ব্যাখ্যা করছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ