বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

কুষ্টিয়া কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
/ ৬৫ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৫:৩৫ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া জেলা কারাগারে মো. আরিফুল ইসলাম (২৮) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে তিনি কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। নিহত আরিফুল ইসলাম কুষ্টিয়ার খোকসার রাজীনাথপুর গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ২০১৯ সালের ২৭ অক্টোবর থেকে কুষ্টিয়া জেলা কারাগারে বন্দী ছিলেন। কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার মো. শরিফুল আলম বললেন, মঙ্গলবার রাত ৮টা ১৫ মিনিটের দিকে আরিফুল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার শারীরিক অবস্থার অবনতি দেখে কারারক্ষীরা তাৎক্ষণিকভাবে কারাগারের ভেতরেই তার ইসিজি করান। ইসিজি রিপোর্টে সমস্যা ধরা পড়লে উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান জানান, কারাবন্দীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। জরুরি বিভাগের চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। জেল সুপার মো. শরিফুল আলম জানান, ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আরিফুল ইসলামের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ