বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

কুষ্টিয়ার দৌলতপুরে স্বজনদের বাধা, কবর থেকে তোলা গেল না জুলাই যোদ্ধার মরদেহ
/ ৭৯ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৫:৩৩ অপরাহ্ন

দৌলতপুর প্রতিনিধি ॥ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ‘জুলাই যোদ্ধা’ কবির হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলার চেষ্টা স্থগিত করা হয়েছে। আদালতের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও কুষ্টিয়ার দৌলতপুরে নিহতের পরিবারের তীব্র আপত্তি ও স্থানীয়দের বাধার কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয় স্থানীয় প্রশাসন। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আদালতের নির্দেশে জুলাই আন্দোলনের অন্যতম শহীদ কবির হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলনের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে নিহত কবিরের পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের তীব্র আপত্তির মুখে প্রশাসন শেষ পর্যন্ত তাদের কার্যক্রম স্থগিত রেখে ফিরে যেতে বাধ্য হয়। প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের উত্তরা পশ্চিম থানার একটি বিশেষ দল আদালতের নির্দেশনা বাস্তবায়নে কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলার কিশোরীনগর কবরস্থানে পৌঁছায়। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিউল আলম, দৌলতপুর থানার পুলিশ সদস্য এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এমদাদুল হক টোটন। বিগত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চূড়ান্ত দিনে ঢাকার উত্তরা এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ব্যবসায়ী কবির হোসেন (৫০)। তিনি দীর্ঘ সময় ধরে পরিবারসহ উত্তরার বাসিন্দা ছিলেন এবং ওই ঘটনার পর ময়নাতদন্ত ছাড়াই গ্রামের বাড়ি কুষ্টিয়ায় তাকে দাফন করা হয়। নিহত কবির হোসেনকে সরকার কর্তৃক গেজেটভুক্ত জুলাই যোদ্ধা হিসেবে দাবি করছে তার পরিবার। অভিযান চলাকালে কবির হোসেনের স্ত্রী সালমা খাতুন ও অন্যান্য স্বজনরা মরদেহ উত্তোলনে সরাসরি বাধা প্রদান করেন। তারা প্রশাসনের কাছে তীব্র আপত্তি জানিয়ে বলেন, এত দিন পর কবর থেকে মরদেহ তুলে নতুন করে কষ্ট দিতে চান না তারা। এ সময় ময়নাতদন্ত বাতিলের দাবি জানিয়ে কুষ্টিয়া জেলা প্রশাসকের কাছে একটি লিখিত আবেদনও জমা দেন নিহতের স্ত্রী। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি মামলার তদন্তের স্বার্থে বিজ্ঞ আদালতের নির্দেশে এই ময়নাতদন্তের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে মৃতের পরিবারের আবেগের প্রতি সম্মান জানিয়ে এবং তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে সাময়িকভাবে কার্যক্রম স্থগিত করা হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ ও আদালতকে জানানো হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ