বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

আবারও হাসপাতালে দীপিকা কক্কর
/ ২৬ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৮:০৬ পূর্বাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ গত বছরের মে-জুনে যকৃতে দ্বিতীয় পর্যায়ের ক্যানসার ধরা পড়ে ভারতীয় ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্করের। এরপর অস্ত্রোপচারের মাধ্যমে তার যকৃত থেকে টেনিস বলের আকারের একটি টিউমার অপসারণ করা হয়। চিকিৎসা চলমান থাকলেও এরই মধ্যে কয়েক দফা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে।
সম্প্রতি শুরু হয়েছে দীপিকার দ্বিতীয় ইমিউনোথেরাপি। চিকিৎসার অংশ হিসেবে আবারও হাসপাতালে ভর্তি হতে হয়েছে এই অভিনেত্রীকে। স্বামী ও অভিনেতা শোয়েব ইব্রাহিম সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে দীপিকার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে ভক্তদের আপডেট দেন। ভিডিওতে দীপিকা বলেন, ‘এটা এখন যেন রুটিন হয়ে গেছে। ২০-২১ দিন পরপরই আমাকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে।’
শোয়েব জানান, বেশ কিছুদিন ধরেই দীপিকার শরীরে আয়রনের ঘাটতি দেখা দিয়েছে। সে কারণে চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে আইভি আয়রন ড্রিপ দেওয়া হচ্ছে। পাশাপাশি ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় অতিরিক্ত ঝিমুনি অনুভব করায় এক রাত হাসপাতালে পর্যবেক্ষণে থাকতে হয়েছে তাকে।
তবে নিজের শারীরিক অবস্থার চেয়েও ছেলে রুহানকে নিয়েই বেশি উদ্বিগ্ন দীপিকা। অভিনেত্রীর ভাষ্য, গত কয়েক সপ্তাহে ছেলের আচরণে স্পষ্ট পরিবর্তন এসেছে। দীর্ঘদিন ধরে বাড়ির স্বাভাবিক পরিবেশ না থাকা, বারবার হাসপাতালে যেতে হওয়া এবং মায়ের অসুস্থতা ছোট্ট রুহানের ওপরও প্রভাব ফেলছে। দীপিকা বলেন, রুহান আগের তুলনায় অনেক বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছে। তাই চিকিৎসার ব্যস্ততার মধ্যেও যতটা সম্ভব ছেলেকে সময় দেওয়ার চেষ্টা করছেন তিনি ও শোয়েব। অসুস্থ হওয়ার পর থেকেই নিজের শারীরিক অবস্থা নিয়ে খোলামেলা কথা বলে আসছেন দীপিকা। এর আগে তিনি জানিয়েছিলেন, ক্যানসারের চিকিৎসা, শারীরিক ক্লান্তি এবং হাসপাতালে যাতায়াতের কারণে আগের মতো স্বাভাবিক জীবনযাপন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। বিশেষ করে মা হিসেবে ছেলেকে পর্যাপ্ত সময় দিতে না পারার কষ্ট তাকে সবচেয়ে বেশি ভোগায়।
দীপিকার মতে, গুরুতর অসুস্থতা শুধু একজন মানুষের শরীরকেই নয়, তার দৈনন্দিন জীবন, দায়িত্ব ও পারিবারিক সম্পর্ককেও বদলে দেয়। তবুও চিকিৎসকদের পরামর্শ মেনে ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরার আশায় আছেন এই অভিনেত্রী।
উল্লেখ্য, ক্যানসার ধরা পড়ার পর থেকেই দীপিকা কক্কর নিয়মিত চিকিৎসা নিচ্ছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে নিজের শারীরিক অবস্থার বিভিন্ন তথ্য ভাগ করে নিচ্ছেন। তার দ্রুত সুস্থতা কামনা করছেন ভক্ত-অনুরাগীরাও।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ