বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

পৈতৃক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বে ‘আলাল দুলাল’
/ ২৪ দেখা হয়েছে
বার : সোমবার, ৬ জুলাই, ২০২৬, ২:৩৫ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ পারিবারিক সম্পর্ক, পৈতৃক সম্পত্তি নিয়ে টানাপোড়েন আর ভরপুর হাস্যরস- এই তিনের মিশেলে নতুন অরিজিনাল ড্রামা ‘আলাল দুলাল’ নিয়ে এসেছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গো। ইমরান ইমনের পরিচালনায় নির্মিত নাটকটি গত ২ জুলাই থেকে স্ট্রিমিং হচ্ছে। গল্পের কেন্দ্রে রয়েছে দুই সহোদর আলাল ও দুলাল। পৈতৃক সম্পত্তি ভাগাভাগিকে ঘিরে বড় ভাই আলালের নানা কূটচালে বারবার ঠকতে থাকে সহজ-সরল দুলাল। তবে শেষ পর্যন্ত সে কি নিজের অধিকার আদায় করতে পারবে, নাকি প্রতারণার শিকার হয়েই থাকবে- সেই প্রশ্নের উত্তর মিলবে নাটকের গল্পে। নির্মাতা ইমরান ইমন বলেন, ‘আলাল ও দুলাল আমাদের সমাজের খুব পরিচিত দুটি চরিত্র। পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বের আড়ালে লুকিয়ে থাকা নানান অসঙ্গতি হাস্যরসের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। মুক্তির পর দর্শকদের ইতিবাচক সাড়া আমাদের অনুপ্রাণিত করছে।’ মানব মিত্রের রচনা ও চিত্রনাট্যে নির্মিত নাটকটিতে অভিনয় করেন সাইদুর রহমান পাভেল, আ খ ম হাসান, মার্শিয়া শাওন, সামিহা আক্তার, শাওন মজুমদার, খায়রুল আলম টিপুসহ আরও অনেকে। পারিবারিক কমেডি ও নাটকীয়তার মিশেলে নির্মিত ‘আলাল দুলাল’ বর্তমানে বঙ্গো প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ