বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

তেহরানে খামেনির শোকযাত্রায় লাখো মানুষের ঢল
/ ৬৪ দেখা হয়েছে
বার : সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৬:৩৮ অপরাহ্ন

আন্তজার্তিখ ডেক্স ॥ ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের মূল শোকযাত্রায় লাখো মানুষ অংশ নিয়েছেন। ইরানি গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, খামেনির তেহরানের শেষ বিদায় অনুষ্ঠান চলবে বিকাল পাঁচটা পর্যন্ত। শোকযাত্রা পরিচালনার সদর দপ্তর থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে।
সোমবার সকাল থেকে দেশটির সাবেক নেতার মরদেহ এবং তার সঙ্গে প্রায় চার মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহত হওয়া কয়েকজন আত্মীয়ের কফিন একটি ট্রেইলারে করে তেহরানের মোসাল্লা থেকে নিয়ে যাওয়া হচ্ছে। কফিনগুলো তেহরানের আজাদি স্কয়ার পর্যন্ত ১০ কিলোমিটার পথ অতিক্রম করবে বলে নির্ধারিত রয়েছে। বিশাল জনসমাগমের এই অনুষ্ঠানটি ১০ ঘণ্টারও বেশি সময় ধরে চলবে বলে আশা করা হচ্ছে।
এই অনুষ্ঠানের জন্য বিশেষ ব্যবস্থার অংশ হিসেবে তেহরান ও কোম শহরে বিশেষ ট্রাফিক বিধি-নিষেধ ঘোষণা করা হয়েছে। ইরানের কোমে জানাজা অনুষ্ঠান শেষ হওয়ার পর মঙ্গলবার আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ বহনকারী কফিন নাজাফে স্থানান্তর করা হবে। দেশটির মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, আলী খামেনির বড় ছেলে মোস্তফা খামেনি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফও আগামীকাল নাজাফ সফরে যাবেন। একইসঙ্গে ইরাকে অনুষ্ঠিতব্য এই জানাজা অনুষ্ঠানে অংশ নেবেন। বুধবার ইরাকের কারবালা ও নাজাফ শহরে আয়াতুল্লাহ আলী খামেনির আরেকটি জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামী বৃহস্পতিবার মাশহাদের ইমাম রেজা মাজারে দাফন করা হবে ইরানের দ্বিতীয় সর্বোচ্চ এই নেতার মরদেহ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ