বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

বাসায় ফিরেছেন ‘অঞ্জনা’ খ্যাত গীতিকার মিল্টন খন্দকার
/ ২৯ দেখা হয়েছে
বার : রবিবার, ৫ জুলাই, ২০২৬, ১:১৯ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ চারদিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর অবশেষে বাসায় ফিরেছেন দেশের জনপ্রিয় গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক মিল্টন খন্দকার। সফলভাবে স্টেমসেল অপারেশন সম্পন্ন হওয়ার পর ৪ জুলাই রাতে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন। রাত ৯টার দিকে মিল্টন খন্দকার বলেন, ‘আলহামদুলিল্লাহ, চারদিন পর হাসপাতাল থেকে ঘরে ফিরলাম। অপারেশন সাকসেস। ডা. ইয়াকুব আলী সাহেবকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমার জন্য দোয়া করবেন।’ দীর্ঘদিন ধরে কাঁধ, কোমর ও মেরুদ-ের জটিল সমস্যায় ভুগছিলেন এই গুণী গীতিকার। চিকিৎসার অংশ হিসেবে গত ২৯ জুন রাজধানীর আফতাবনগরের বিএলসিএস হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. ইয়াকুব আলীর তত্ত্বাবধানে তার স্টেমসেল অপারেশন সম্পন্ন হয়। হাসপাতালে ভর্তি হওয়ার দিন মিল্টন খন্দকার বলেছিলেন, ‘দীর্ঘদিন ধরে কাঁধ ও কোমরে ব্যথা অনুভব করছি। মেরুদ-েও তীব্র সমস্যা। চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছি। সবার কাছে দোয়া চাই, যেন দ্রুত সুস্থ হয়ে ঘরে ফিরতে পারি।’
গীতিকার হিসেবে যেমন সাফল্য পেয়েছেন, তেমনি সুরকার ও সংগীত পরিচালক হিসেবেও রয়েছে তার বিশেষ অবদান। তার লেখা ও সুর করা অসংখ্য গান এখনও শ্রোতাদের মুখে মুখে। ‘আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটারে’, ‘রংচটা জিন্সের প্যান্ট পরা’, ‘পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে’, ‘তোমরা কাউকে বলো না’, ‘এত ছোট জনম নিয়া জগতে আসিয়া’, ‘আমি যে তোমার কে, কাছে এসে নাও জেনে নাও’ এবং ‘অঞ্জনা, হয়তো এ গান তুমি শুনছো না’—এমন বহু জনপ্রিয় গানের স্রষ্টা তিনি।
গান রচনায় বিশেষ অবদানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন মিল্টন খন্দকার। তার প্রকৃত নাম রাশেদুল হক। ১৯৬৭ সালের ২৫ জুন কুষ্টিয়া শহরের থানাপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ