বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
‘ফ্যাসিস্ট ফিরে এসেছে তিনটি পথে’, দাবি আসিফের
/ ২৯ দেখা হয়েছে
বার : রবিবার, ৫ জুলাই, ২০২৬, ১:১৮ অপরাহ্ন

বিনোদন প্রতিবেদক ॥ জুলাই মাস শুরু হতেই ২০২৪ সালের সংগঠিত গণঅভ্যুত্থান ঘিরে সরব হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম। দেশের রাজনৈতিক পরিস্থিতি, গণঅভ্যুত্থানের তাৎপর্য এবং বিভিন্ন সমসাময়িক ইস্যু নিয়ে মতামত দিচ্ছেন অনেকেই। সেই আলোচনায় এবার নিজের অবস্থান তুলে ধরলেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর।
৪ জুলাই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন এই গায়ক। সেখানে তিনি জুলাইকে ‘জেগে থাকার’ আহ্বান জানিয়ে দাবি করেন, ‘পতিত ফ্যাসিস্ট’ তিনটি খাতের মাধ্যমে ফিরে এসেছে। স্ট্যাটাসে আসিফ লিখেছেন, ‘জেগে থাকো জুলাই, অতি সন্তর্পনে পতিত ফ্যাসিস্ট ফিরে এসেছে তিনটি ছিদ্র দিয়ে- ১. মিডিয়া ২. স্পোর্টস ৩. কালচার।’ স্ট্যাটাসটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে শুরু হয় আলোচনা। কেউ তার বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন, আবার কেউ ভিন্ন মতও দিয়েছেন। ফলে অল্প সময়ের মধ্যেই পোস্টটি নেটিজেনদের নজরকাড়ে।
সামাজিক ও রাজনৈতিক নানা বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত মত প্রকাশ করে থাকেন আসিফ আকবর। সমসাময়িক বিভিন্ন ইস্যুতে তার খোলামেলা মন্তব্য প্রায়ই আলোচনার জন্ম দেয়। ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবাম দিয়ে সংগীতাঙ্গনে ধুমকেতুর মতো উদয় হয়েছিলেন আসিফ আকবর। অ্যালবামের শিরোনাম গানটি এ দেশের তরুণদের প্রিয় গান হয়ে উঠেলি। ২০০১ সালের ২৯ জানুয়ারি ঢাকায় ও পরদিন ৩০ জানুয়ারি সারাদেশে ‘ও প্রিয়া তুমি কোথায়’ প্রকাশ পেয়েছিল। গীতিকার ও সুরকার ইথুন বাবুর হৃদয়ছোঁয়া কথা ও সুরে আসিফের উন্মাদনা ছড়ানো কণ্ঠে খুব অল্প সময়ের মধ্যেই অ্যালবামটি অডিও বাজারে ঝড় তুলেছিল। প্রথম অ্যালবাম দিয়েই আসিফ জানান দিয়েছিলেন, অডিও ইন্ডাস্ট্রিতে রাজত্ব করতে এসেছে এক নতুন গায়ক। অ্যালমবামটি প্রকাশের পর আসিফকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সিনেমা ও চলচ্চিত্রে দাপটের সঙ্গে গান করে যান তিনি। নিজেকে নিয়ে যান জনপ্রিয়তার শৗর্ষে।
আসিফের প্রথম অ্যালবামের প্রায় সবকটি গানই শ্রোতারা লুফে নেন। তবে এর প্রথম গান ‘ও প্রিয়া তুমি কোথায়’ আকাশছোঁয়া জনপ্রিয়তা পায়। গানটির শ্রোতাপ্রিয়তা দেখে একটি সিনেমাতেও সংযোজন করা হয় গানটি। গানের নামেই রাখা হয় সিনেমার ‘ও প্রিয়া তুমি কোথায়’। ২০০২ সালে ছবিটি নির্মাণ করেন পরিচালক শাহাদাত হোসেন লিটন। তখনকার সুপারহিট জুটি রিয়াজ-শাবনূরের সঙ্গে ছবিতে অভিনয় করেছিলেন আজকের সুপারস্টার শাকিব খানও। ছবিতে ‘ও প্রিয়া তুমি কোথায়’ গানটি বেজেছিল রিয়াজের ঠোঁটে। ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবামটি প্রকাশ করে প্রযোজনা সংস্থা ‘সাউন্ডটেক’। অ্যালবাম বাজারে আসার পরপরই শ্রোতারা হুমড়ি খেয়ে পড়েন। এখন পর্যন্ত দেশের অডিও ইন্ডাস্ট্রির ইতিহাসে এই অ্যালবামকে বলা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ও ব্যবসাসফল অ্যালবাম। বিভিন্ন সূত্রে জানা যায়, বিক্রি হয়েছিল ৬০ লাখেরও বেশি কপি। এটি অডিও ইন্ডাস্ট্রিতে অনন্য রেকর্ড সৃষ্টি করেছিল। আসিফ আকবর একটা প্রজন্মের শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয়। তার পুরোনো গানগুলো বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মিলিয়ন মিলিয়ন ভিউ। তার গাওয়া গান কাভার করে এ প্রজন্মের অনেক শিল্পী প্রশংসা পাচ্ছেন। এখনো নিয়মিত নতুন নতুন গান করছেন আসিফ, বেরুচ্ছে তার মিউজিক ভিডিও। দেশ-বিদেশে স্টেজ-শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন শিল্পী। রাজনীতি নিয়েও সরব হতে দেখা যাচ্ছে শিল্পীকে। দেশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত দিচ্ছেন তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ