বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

কুমারখালীতে বালুঘাট দখল নিয়ে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ, গুলি ও হাতুড়ি পেটা
/ ২৭ দেখা হয়েছে
বার : শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৬:২৪ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীর একটি বালুঘাটের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আরিফুল ইসলাম নামের এক কর্মীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে এবং এলাকায় আতঙ্ক ছড়াতে বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণ করেছে প্রতিপক্ষ গ্রুপ। বর্তমানে আহত ওই কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার রাতে উপজেলার লালন বাজার এলাকায় বালুঘাটের দখলকে কেন্দ্র করে এই সহিংসতার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গড়াই নদের এলঙ্গী আচার্য বালুঘাট নিয়ে দীর্ঘদিন ধরে কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনসার প্রামানিক এবং স্থানীয় বিএনপি নেতা শেখ সাদীর সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গভীর রাতে আনসার প্রামানিকের অনুসারী হিসেবে পরিচিত সুজন ও রিশানের নেতৃত্বে ১০-১২ জন ক্যাডার মোটরসাইকেলে এসে হামলা চালায়। হামলাকারীরা শেখ সাদীর সমর্থক আরিফুল ইসলামকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। এ সময় স্থানীয়রা আরিফুলকে বাঁচাতে এগিয়ে এলে হামলাকারীরা শর্টগান থেকে কয়েক রাউন্ড গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এরপর তারা আরিফুলের বাড়িঘরেও ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় আরিফুলকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে হামলাকারীদের হাতে অস্ত্র দেখা গেছে। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করার কাজ শুরু করেছে এবং অভিযোগ পেলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ