বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

অস্ট্রিয়াকে সহজেই ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে স্পেন
/ ৩৬ দেখা হয়েছে
বার : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৩:১৮ অপরাহ্ন

কৃষি প্রতিবেদক ॥ মিকেল ওয়ারজাবালের জোড়া গোলে অস্ট্রিয়াকে সহজেই ৩-০ গোলে পরাজিত করে বিশ্বকাপের শেষ ষোল রাউন্ড নিশ্চিত করেছে স্পেন। বৃহস্পতিবার লস এ্যাঞ্জেলসে স্পেনের হয়ে বাকি গোলটি করেছেন পেড্রো পেরো। পজিশন ও বল দখলের দিক থেকে ম্যাচের পুরো আধিপত্য ছিল ইউরোপীয়ান চ্যাম্পিয়ন স্পেনের দিকে। অস্ট্রিয়ার রক্ষণভাগ কোনোভাবেই স্পেনের গতির কাছে পেরে উঠেনি। গোল বাতিল ও ফ্রি-কিক পোস্টে না লাগলে ম্যাচের ব্যবধান আরও বাড়তে পারতো। শেষ ষোলতে স্পেনের প্রতিপক্ষ ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। ম্যাচ শেষে স্পেনের কোচ লুইস ডি লা ফুয়েন্তে বলেছেন, ‘আমরা অসাধারণ একটি ম্যাচ খেলেছি। আমি দারুণ খুশী।কারণ প্রতিটি ক্ষেত্রেই আমরা লক্ষ্যের কাছাকাছি পৌঁছাতে পেরেছি। এখন থেকে প্রতিটি ম্যাচই বেশ জটিল হবে। প্রতিটি ম্যাচেই কিছু না কিছু দাবি থাকবে। আমরা বিশ্বকাপের কঠিন মুহূর্তের দিকে এগিয়ে যাচ্ছি।’ এবারের বিশ্বকাপে আয়োজক যুক্তরাষ্ট্রের ভেন্যু হিসেবে দ্বিতীয় ফেবারিট শহর লস এ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামে কাল ছিল লাল জার্সিতে স্প্যানিশ আধিপত্য। উচ্ছ্বসিত সমর্থকদের উল্লাস ছিল চোখে পড়ার মতো। প্রথমার্ধের কিছু সময় পরেই স্পেন ধীরে ধীরে চাপ বাড়াতে শুরু করে।বিশেষ করে প্রথম হাইড্রেশন ব্রেকের পর স্পেনের গতি বাড়ে।লামিন ইয়ামালের কর্নার থেকে মাকু কুকুরেলা গোল প্রায় করেই ফেলেছিলেন। কিন্তু অস্ট্রিয়ার গোলরক্ষককে পও কুবারসির ফাউলের অপরাধে সেই গোল বাতিল হয়ে যায়। ওয়ারাজাবালের লো শট দুর্দান্ত দক্ষতায় রক্ষা করেন গোলরক্ষক আলেক্সান্দার শালাগের।৩৬ মিনিটে আর শেষ রক্ষা হয়নি। পেড্রির কাছ থেকে কুকুরেলা বল পেয়ে ক্রস করেন। ওয়ারজাবাল দারুণ এক গোলে স্পেনকে এগিয়ে দেন।এক গোলে এগিয়ে থেকে স্পেনের আধিপত্য আরো বাড়ে। ডান প্রান্ত দিয়ে ইয়ামাল একের পর এক আক্রমণে অস্ট্রিয়ার রক্ষণভাগেও ব্যস্ত করে তুলে। এ্যালেক্স বায়েনার ফ্রি-কিক ক্রসবারে লেগ ফেরত আসে, ফিরতি বলে ইয়ামালের শট পোস্টের কাছ থেকে রুখে দেন শালাগের।বিপরীতে অস্ট্রিয়া খুব কমই সুযোগ তৈরি করতে পেরেছে।বিরতির পর স্পেন ম্যাচের গতি একটু কমানোর পরিকল্পনা নিয়ে মাঠে নামেনি। ম্যাচে ফিরে আসার লক্ষ্যে অস্ট্রিয়া দুই জায়ান্ট স্ট্রাইকার সাসা কায়াজিচ ও মার্কো অরনাটোভিচকে মাঠে নামায়। মাঠে নেমেই কায়াজিচের অল্পের জন্য বারের উপর দিয়ে চলে যায়। ৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্পেন। বায়েনার ক্রসে পেড্রো পোরোর হেড জাল জড়ায়। স্পেনের হয়ে এটাই পোরোর ক্যারিয়ারের প্রথম গোল।  ইয়ামাললের শট গোললাইনের উপর থেকে ক্লিয়ার করেন ডেভিড আলাবা। ৮৯ মিনিটে কুকুরেলার নিখুঁত ক্রসে একেবারে ফাঁকায় দাঁড়ানো ওয়ারজাবাল নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন।দাপুটে এই জয়ের পরও ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ডি লা ফুয়েন্তে বলেছেন স্পেনের এখনও কিছু কিছু জায়গায় উন্নতির প্রয়োজন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ