বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

ভেড়ামারায় পুলিশের সফল অভিযানে বিপুল পরিমাণ মাদক ও বিশেষ ট্যাংকিসহ ২ কারবারি আটক
/ ৩৫ দেখা হয়েছে
বার : বুধবার, ১ জুলাই, ২০২৬, ৬:০৩ অপরাহ্ন

ওলি ইসলাম, ভেড়ামারা থেকে ॥ কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশের মাদক বিরোধী এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্যসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ১৩৪ বোতল এসকাফ সিরাপ, ৪ কেজি গাঁজা এবং মাদক পাচারের উদ্দেশ্যে বিশেষভাবে তৈরি দুটি মোটরসাইকেলের তেলের ট্যাংকি উদ্ধার করা হয়। ১ জুলাই রাত ৪:৪০ মিনিটের সময় ভেড়ামারা থানাধীন কাজীহাটা (কলোনীপাড়া) গ্রামে এই সফল অভিযান পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) জনাব মোঃ দেলোয়ার হোসেন এর নেতৃত্বে এই অভিযান পরিকল্পনা করা হয়। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান এর সরাসরি তত্ত্বাবধানে এসআই (নিঃ) খান মাইদুল ইসলাম রাজিব ও পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে কাজীহাটা গ্রামে আসামি হাবুর বসতবাড়িতে হানা দেন। অভিযানকালে হাবুর বসতবাড়ির পশ্চিম পাশের কক্ষ তল্লাশি করে লুকিয়ে রাখা ১৩৪ বোতল নিষিদ্ধ এসকাফ সিরাপ ও ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত অভিনব কায়দায় তৈরি দুটি মোটরসাইকেলের ট্যাংকি জব্দ করে পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা হলেন— কাজীহাটা (কলোনীপাড়া) গ্রামের মোঃ ওলিল মন্ডলের ছেলে মোঃ মাহাবুল মন্ডল (৩০) এবং একই এলাকার মৃত খলিল মন্ডলের ছেলে হাবু (৪২)। ভেড়ামারা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(খ)/১৯(ক)/৪১ ধারায় ১নং মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জায়েদুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রেখে এই অভিযান চালানো হয়েছে। এলাকায় মাদক নির্মূল না হওয়া পর্যন্ত পুলিশের এই কঠোর চিরুনি অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ