বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

কেপ ভার্দের কাছে হারবে আর্জেন্টিনা, দাবি সেই ওঝার
/ ৩৬ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৩:৪৮ অপরাহ্ন

কৃষি প্রতিবেদক ॥  বিশ্বকাপের গ্রুপপর্বে ইংল্যান্ড-ঘানা ম্যাচের আগে হ্যারি কেইনকে নিয়ে করা নানা কোয়াকু বনসামের ভবিষ্যদ্বাণী সত্যি হয়েছিল। এবার আর্জেন্টিনাকে নিয়েও ভবিষ্যদ্বাণী করলেন ঘানার এই ওঝা। শেষ ৩২-এ কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে লিওনেল স্কালোনির দল, এমন মন্তব্য করেছেন তিনি।শেষ ষোলোতে ওঠার মিশনে ৪ জুলাই বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামি স্টেডিয়ামে কেপ ভার্দের বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা। সেই ম্যাচ সামনে রেখে বানসাম বলেন, ‘কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করে দেবে।’ এর আগে ঘানার বিপক্ষে আলোচিত সেই ম্যাচে কেইন গোল করতে পারবেন না বলে মন্তব্য করেছিলেন বনসাম। রীতিমতো ইংলিশ স্ট্রাইকারকে অভিশাপ দিয়ে তিনি বলেছিলেন, ‘আমি কেইনের ওপর কাজ করছি। আমি চাই না, সে চোট পাক। তবে আমাদের দলের বিরুদ্ধে কেইনকে রাখার জন্য আমি সেরা চেষ্টাই করব। ঘানাকে জেতাতে কাজ করে যাব।’ সেই ম্যাচে কেইন গোল করতে পারেননি, ইংল্যান্ড-ঘানার লড়াই শেষ হয়েছিল গোলশূন্য ড্রয়ে। চলতি বিশ্বকাপে সেটিই ছিল বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকারের একমাত্র গোলহীন ম্যাচ। ভবিষ্যদ্বাষী সত্যি হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বনসামকে নিয়ে কত মাতামাতি হয়নি। সেখানেই থেমে থাকেননি এই ওঝা।ইংল্যান্ড-ঘানা ম্যাচ শেষে বনসাম বলেছিলেন, ‘আমিই বিশ্বের সবচেয়ে শক্তিশালী ওঝা। এবার কেইনকে মুক্ত করে দিলাম। যেন সে গোলের দেখা পায়। কেইন আমার শত্রু নয়, শিগগির আমার এক সন্তানের নাম রাখব হ্যারি।’ তাঁর সে মন্তব্যের পর পানামার বিপক্ষে ম্যাচে ১ গোল করেন কেইন। কেইনের পর এবার আর্জেন্টিনাকে নিয়ে করা বনসামের মন্তব্য সত্যি হয় কি না, সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র চার দিন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ