বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘হুজুর বলছিলেন মনে কর তুমি স্বপ্ন দেখতেছ’ কুমারখালীতে মাদ্রাসায় শিক্ষার্থীকে ধর্ষণ জন্মজয়ন্তীতেও অবহেলিত গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কুষ্টিয়ার কাঙাল হরিনাথ মজুমদার দিল্লির রাজপথে ক্ষোভের সুনামি: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সীমা লঙ্ঘনে’ দিশেহারা মোদি সরকার কুষ্টিয়া জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ করলেন প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন আন্তর্জাতিক ফুটবল থেকে কবে বিদায় নেবেন মেসি লেবুর উপকারিতা ও অপকারিতা বিএনপি বিপ্লবের সন্তান: রিজভী বিশ্ববাজারে কমলো তেলের দাম মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান ‘আমাদের আরও ভালো হতে হবে’, প্রথম ভাষণে বললেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী
সদ্যপ্রাপ্ত

কুষ্টিয়ার দৌলতপুরে পীর হত্যা মামলায় জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতিসহ দুজনের জামিন নামঞ্জুর
/ ১১১ দেখা হয়েছে
বার : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৭:৩৭ অপরাহ্ন

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় কোরআন অবমাননার অভিযোগ তুলে পীর পরিচিতি পাওয়া আব্দুর রহমান শামীম (৬৫) হত্যাকাণ্ডের প্রধান আসামিসহ দুই এজাহারভুক্ত আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণের পর শুনানি শেষে বিচারক এনায়েতুল কবির তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। জামিন আবেদনকারী দুই আসামি হলেন কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি খাজা আহম্মেদ ও দৌলতপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আসাদুজ্জামান। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। খাজা আহম্মেদ দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের আবুল কালামের ছেলে। আসাদুজ্জামান একই উপজেলার হোসেনাবাদ গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে। তাঁরা দুজনই পীর আব্দুর রহমান শামীম হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ১১ এপ্রিল কোরআন অবমাননার অভিযোগ তুলে দৌলতপুর উপজেলার একটি দরবারে বিক্ষুব্ধ জনতা হামলা চালায়। এ সময় দরবারে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা পীর আব্দুর রহমানকে তাঁর কক্ষ থেকে বের করে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ঘটনার তিন দিন পর নিহতের বড় ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দৌলতপুরে পীর হত্যার ঘটনায় মামলা: জামায়াত কর্মীসহ ৪ জনের নামদৌলতপুরে পীর হত্যার ঘটনায় মামলা: জামায়াত কর্মীসহ ৪ জনের নাম
মামলায় জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতিসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৮০ থেকে ২০০ জনকে আসামি করা হয়। ওসি খালেদুর রহমান বলেন, মামলার এজাহারভুক্ত দুই আসামি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। আজ দুপুরে নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন। পীর হত্যা মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে এজাহারভুক্ত আসামি রাজীব মিস্ত্রিকে দুই দিনের এবং বিপ্লব হোসেন (২৬) ও আলিফ ইসলামকে (২৩) একদিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বাকি অভিযুক্তদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ
ফেসবুক পেজ