মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে তালাক দেওয়ার প্রতিশোধ নিতে শ্বশুর শাশুড়ি এবং নিজের সাবেক স্ত্রীকেকে ২৮ পিস নিষিদ্ধ টেপেন্টাডল ট্যাবলেট দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন সাবেক জামাই। সোমবার (২৯ জুন) গভীর রাতে মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের কুন্টিয়ারচর গ্রামের মোল্লাপাড়ায় ফারুকের বাড়িতে এ ঘটনা ঘটে।পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়-উপজেলার কুর্শা ইউনিয়নের মাজিহাট গ্রামের রাফিজুল মন্ডলের পুত্র হাসিবুল ইসলাম ঠান্টুকে তার স্ত্রী কর্তৃক তালাক দেওয়ার প্রতিশোধ নিতে শ্বশুর-শাশুড়ি এবং নিজের সাবেক স্ত্রীকেকে ২৮ পিস নিষিদ্ধ টেপেন্টাডল ট্যাবলেট দিয়ে ফাঁসানোর জন্য পুলিশকে খবর দেয়। পরে পুলিশের অভিযানের সময় বিষয়টি সন্দেহমূলক হলে ঠান্টুকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে, শ্বশুর-শাশুড়ি এবং নিজের সাবেক স্ত্রীকেকে ২৮ পিস নিষিদ্ধ টেপেন্টাডল ট্যাবলেট দিয়ে ফাঁসানোর জন্যই সে পুলিশকে খবর দিয়েছে। পরে অবৈধ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত ২৮ (আঠাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট, যার খোলস সহ সর্বমোট ওজন ১১ গ্রাম এবং যার মূল্য আনুমানিক মূল্য পাঁচ হাজার ছয়শত টাকা। মিরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান-অবৈধ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে একজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


